ইসরাইল থেকে নাগরিকদের সরানোর সুযোগ নেই: মার্কিন দূতাবাস
ইসরাইলে অবস্থানরত মার্কিন নাগরিকদের এখনই সরিয়ে নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস।
এক বিবৃতিতে দূতাবাস জানায়, ‘মার্কিন দূতাবাস এই মুহূর্তে ইসরাইল থেকে মার্কিন নাগরিকদের সরিয়ে নিতে বা আমেরিকানদের সরাসরি সহায়তা করতে সক্ষম নয়।’
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মার্কিন দূতাবাসের কর্মীদের নিজ নিজ বাসভবনের আশপাশেই অবস্থান করতেও বলা হয়েছে। একইসঙ্গে জানানো হয়েছে যে, মঙ্গলবার দূতাবাসটি বন্ধ থাকবে।
অন্যদিকে, ইসরাইল-ইরানের এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে চীনা দূতাবাস দেশটিতে থাকা তাদের নাগরিকদের যত দ্রুত সম্ভব জর্ডানের স্থল সীমান্ত দিয়ে ইসরাইল ছাড়ার আহ্বান জানিয়েছে।



