শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

শাকিবের যে সিনেমায় ‘বুবলী’ হয়েছিলেন অপু বিশ্বাস

ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। দুজনেই বিয়ে করেছিলেন ঢালিউড মেগাস্টার শাকিব খানকে। তবে কারও সঙ্গেই শাকিবের সংসারজীবন স্থায়ী হয়নি।

শাকিব খান চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীকে নিজের সাবেক স্ত্রী বলেই দাবি করেন। শুধু তাই নয়, এই দুই নায়িকার সঙ্গেই ভবিষ্যতে তার নতুন কোনো সম্পর্কের সুযোগ নেই বলেও জানিয়েছেন।

তবে অপু-বুবলীর ক্ষেত্রে বরাবরই দেখা গেছে ভিন্ন চিত্র। তারা দুজনেই এখনও শাকিবকে নিজের স্বামী বলেই দাবি করেন। বিশেষ দিনগুলোতে নায়ককে নিয়ে নানা স্মৃতি ও রোমাঞ্চে ভাসেন। শুধু তাই নয়, শাকিবকে নিয়ে মাঝেমধ্যেই কথার লড়াইয়েও জড়িয়ে পড়েন।

দুই নায়িকার চলমান এই দ্বন্দ্ব ভক্তদের মাঝেও স্পষ্ট। প্রায়শই অপু-বুবলী একে অপরকে ইঙ্গিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেন। বিভিন্ন সাক্ষাৎকারেও, একে অন্যের নাম মুখেও নিতে চান না বলে মন্তব্য করেন।

ছেলেকে নিয়ে শাকিব-অপুর ভিডিও ভাইরাল, বুবলী বললেন— হিংসা ছড়াবেন না

তবে যেই নামটা নিয়ে এত আপত্তি, সেই ‘বুবলী’ চরিত্রেই শাকিব খানের বিপরীতে একটি সিনেমায় অভিনয় করেছিলেন অপু বিশ্বাস। সিনেমার নাম ‘মনের ঘরে বসত করে’।

২০১১ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি নির্মাণ করেন জাকির হোসেন রাজু। যৌথভাবে প্রযোজনা করেন খোরশেদ আলম ও মোহাম্মদ ইকবাল।

এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, চঞ্চলা চঞ্চু, মিশা সওদাগর, রেহানা জলি, কাজী হায়াত ও ইলিয়াস কোবরা। এই ছবিতে শান্ত চরিত্রে অভিনয় করেন শাকিব খান।
অন্যদিকে শহরের নামকরা আইনজীবী বুবলী চরিত্রে দেখা যায় অপু বিশ্বাসকে।

সিনেমা শুরু হয় অপু বিশ্বাসের শৈশবের এক কষ্টের গল্প দিয়ে। যেখানে দেখা যায়, শৈশবে পরিবারের সঙ্গে কক্সবাজার ঘুরতে গিয়ে অপহরণের শিকার হন বুবলী (অপু বিশ্বাসের চরিত্রের নাম)। তবে সন্ত্রাসীদের দলে থাকা শান্ত নামের এক বালকের বিচক্ষণতায় সেখান থেকে পালাতে পারে বুবলী। পুরস্কারের বদলে শান্তকে আটক করে পুলিশ, সন্ত্রাসীদের ধরতে ফাঁদ হিসেবে ব্যবহার করা হয় তাকে। পুলিশের অভিযানে আটক হয় সন্ত্রাসীরা।

এরপর বুবলীর খোঁজে হোটেলে এলে শান্ত জানতে পারে, ভ্রমণ শেষে পরিবারের সঙ্গে ঢাকায় চলে গেছেন তিনি। ঢাকায় এসে বুবলীকে খুঁজতে থাকে শান্ত, আর বুবলী শান্তর স্মৃতি নিয়ে বাঁচতে থাকে। এভাবেই এগিয়ে যায় সিনেমার গল্প।

প্রায় ১৪ বছর আগে নির্মিত এই সিনেমা সে সময়ে ব্যবসায়িকভাবে বেশ সফল ছিল। বর্তমানে ইউটিউবেও দেখা যাচ্ছে অপু-শাকিবের ‘মনের ঘরে বসত করে’। যেখানে অপু বিশ্বাসকে বুবলী চরিত্রে দেখে নানা মন্তব্যে ভাসাচ্ছেন নেটিজেনরা।

সম্পর্কিত খবর