শিরোনাম
icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন
down of head

সামিট পাওয়ারের এজিএমে লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের শেয়ারহোল্ডাররা ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে।

১৪ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমে ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির ১৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম)শেয়ারহোল্ডাররা এই লভ্যাংশ অনুমোদন করে। এর মধ্যে ১৫ শতাংশ অন্তর্বতীকালীন আর ২০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশসহ মোট ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

সামিট পাওয়ারের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খানের সভাপতিত্বে ভার্চুয়াল সভায় আরও উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান মো. লতিফ খান, পরিচালকবৃন্দের মধ্যে ছিলেন আঞ্জুমান আজিজ খান, মো. ফরিদ খান, আয়েশা আজিজ খান, ফয়সাল করিম খান, আজিজা আজিজ খান, হেলাল উদ্দীন আহমেদ, আরিফ আল ইসলাম।

এছাড়াও ব্যবস্থাপনা পরিচালক লে. জে. (অব.) প্রকৌশলী আবদুল ওয়াদুদ। স্বতন্ত্র পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন ফারুক আহমেদ সিদ্দীকী, জুনায়েদ আহমেদ চৌধুরী এবং ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার অ্যান্ড কোম্পানির সেক্রেটারি স্বপন কুমার পাল এফসিএ-সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।

সামিট পাওয়ারের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান বলেন, ‘ইতোমধ্যে বাংলাদেশের ১৭ কোটি মানুষের মাঝে বিদ্যুৎ পৌঁছেছে। কিন্তু আমাদের যদি কোয়ালিটি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ইন্ডাস্ট্রিগুলোতে পৌছাতে হয় তাহলে আমাদের সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার আরও উন্নয়ন প্রয়োজন। আমাদের সরকারের কাছে অনুরোধ রইলো যেন বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা উন্নয়নে বেসরকারি খাতকেও সহযোগী করেন।

উল্লেখ্য, সামিট পাওয়ার দেশের বেসরকারি বিদ্যুৎ উৎপাদনে শীর্ষস্থানীয় ট্রিপল ‘এ’ রেটিং প্রাপ্ত এবং পুঁজিবাজারে তালিকাভূক্ত প্রতিষ্ঠান। এটি সামিট গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান। সামিট বতর্মানে জাতীয় গ্রীডের জন্য ১ হাজার ৯৪১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। সামিট পাওয়ার লিমিটেড ২০০৫ সালে ঢাকা এবং চট্রগ্রাম উভয় স্টক এক্সচেঞ্জে তালিকাভূক্তির পর থেকেই ধারাবাহিকভাবে লভ্যাংশ দিয়ে আসছে। সামিট গ্রুপ বাংলাদেশ সরকার কর্তৃক ২০১৩ সালে থেকে টানা পাঁচবার সেরা বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের পুরস্কার পেয়ে আসছে।

সম্পর্কিত খবর