শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

আড়াল ভেঙে ফিরলেন শরিফুল রাজ, আসছেন ‘ইনসাফ’ নিয়ে

অনেকদিন ধরেই ছিলেন আড়ালে। না ছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে, না মিলছিল তাঁর মুঠোফোনে সাড়া। অবশেষে ১৮ এপ্রিল সন্ধ্যায় হঠাৎ সামনে এলেন অভিনেতা শরিফুল রাজ। তবে একা নয়, ফিরলেন নির্মাতা সঞ্জয় সমদ্দারের হাত ধরে।

সঞ্জয়ের নতুন চলচ্চিত্র ‘ইনসাফ’-এ অভিনয় করেছেন রাজ। এ ছবির সম্পাদনার টেবিল থেকে একটি স্থিরচিত্র প্রকাশ করেছেন নির্মাতা, যেখানে খালি গায়ে পেছন ফিরে বসে থাকতে দেখা যায় শরিফুল রাজকে। পাশে দাঁড়িয়ে আছে অস্ত্রধারী কয়েকজন যুবক। ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক গ্রুপে।

নির্মাতা সঞ্জয় সমদ্দার জানান, “কোরবানির ঈদে ‘ইনসাফ’ মুক্তি পাবে। এখন শুধু একটি গানের শুটিং বাকি আছে, যেটির জন্য এফডিসিতে সেট নির্মাণ করা হচ্ছে। আগামী সপ্তাহেই শুটিং করব। সবকিছু ঠিক থাকলে মে মাসের প্রথম সপ্তাহ থেকে ছবিটির প্রচারণা শুরু করব।”

‘ইনসাফ’ ছবিতে শরিফুল রাজের বিপরীতে অভিনয় করছেন তাসনিয়া ফারিণ। এ ছবির মাধ্যমে প্রথমবার একসঙ্গে বড় পর্দায় আসছে এই জুটি। আরও চমক হিসেবে থাকছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। জানা গেছে, ছবিটিতে তিনি এক গুরুত্বপূর্ণ নেতিবাচক চরিত্রে অভিনয় করবেন।

চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে ‘ইনসাফ’-এর এই চমকপ্রদ ঘোষণায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে শরিফুল রাজের প্রত্যাবর্তন। এখন দেখার পালা, ঈদে রাজ-ফারিণ জুটির নতুন রসায়ন আর মোশাররফ করিমের ভিন্নধর্মী চরিত্র দর্শকদের কতটা টানতে পারে।

জেএস

সম্পর্কিত খবর