শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

ফ্ল্যাট ও প্লট ক্রয়ে সতর্কের আহ্বান
৩৬টি রিয়েল এস্টেট কোম্পানির নিবন্ধন বাতিল

সরকারের অনুমোদন ছাড়াই প্রকল্প গ্রহণ এবং নিবন্ধনের মেয়াদোত্তীর্ণ হওয়ার অভিযোগে দেশের ৩৬টি রিয়েল এস্টেট কোম্পানির নিবন্ধন সনদ বাতিল করেছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ।

নিবন্ধন বাতিল হওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে—  ভিশন ২১ ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড, প্রিমিয়াম হাউজিং এস্টেট, এনা প্রপার্টিজ, গ্রেট ওয়ালস ল্যান্ড প্রপার্টি, গ্লোরিয়াস প্রপার্টিজ, ম্যাক্সিম হোল্ডিংস (প্রা.), তুরিন হাউজিং, বিওসিএল ল্যান্ডস ডেভেলপমেন্ট, বেস্টওয়ে ল্যান্ড প্রপার্টিজ, বেস্টওয়ে ফাউন্ডেশন, সাফিজ ল্যান্ডস ডেভেলপমেন্ট, আরডিপি প্রপার্টিজ, গার্ডিয়ান রিয়েল এস্টেট, ভেনাস হাউজিং অ্যান্ড রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট, এফআইসিএল রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার, পারিজাত ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাইন, দিশারী রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট, ভেনিস অব বেঙ্গল প্রপার্টিজ, বসুধা বিল্ডার্স, রূপান্তর ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, প্রান্তিক প্রপার্টিজ, নেটওয়ার্ক ২০০৮ বিডি, বসুতি বিল্ডার্স অ্যান্ড ডেভেলপারস, এসএফএল চন্দ্রিমা সিটি, হীরাঝিল প্রপার্টি ডেভেলপমেন্ট, হার্ব হোল্ডিংস, নবোদয় হাউজিং, আমাদের বাড়ী, নবধারা হাউজিং, রিচমন্ড ডেভেলপারস, পূবালী ল্যান্ড ডেভেলপমেন্ট, ড্রিম প্যারাডাইজ প্রপার্টিজ, সবুজ ছায়া আবাসন, ইউরো বাংলা হাউজিং, সৃজন হাউজিং এবং ম্যাগপাই হাউজিং লিমিটেড।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ জানিয়েছে, এসব কোম্পানি প্রকল্প গ্রহণে সরকারের নির্ধারিত শর্ত ও আইন লঙ্ঘন করেছে। রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০ ও সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী, অনুমোদন ছাড়া কোনো প্রকল্প গ্রহণ করা অবৈধ।

কর্তৃপক্ষ আরও জানায়, অনেক কোম্পানি সনদ নবায়নের মেয়াদ শেষ হওয়ার পরও বছরের পর বছর তা নবায়ন না করেই কার্যক্রম পরিচালনা করে আসছিল। একাধিকবার চিঠি, কারণ দর্শানোর নোটিশ ও শুনানিতে ডাকলেও অধিকাংশ কোম্পানি কোনো জবাব দেয়নি।

অভিযোগ রয়েছে, এসব কোম্পানির অধিকাংশের সঙ্গেই ক্ষমতাসীন দলের একাধিক ব্যক্তির জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

জাতীয় গৃহায়নের চেয়ারম্যান সৈয়দ মো. নুরুল বাসির বলেন, “সরকারের শর্ত লঙ্ঘন করায় কোম্পানিগুলোর নিবন্ধন সনদ বাতিল করা হয়েছে। এখন তারা যদি ফ্ল্যাট বা প্লট বিক্রি কার্যক্রম চালায়, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

গৃহায়ন কর্তৃপক্ষ জনগণকে সতর্ক করে বলেছে— এই কোম্পানিগুলোর সঙ্গে সম্পৃক্ত কোনো জমি বা ফ্ল্যাট লেনদেন থেকে বিরত থাকতে।

সম্পর্কিত খবর