শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

জোরদার হচ্ছে বিভিন্ন মহলের সমর্থন
এমপিওভুক্তির দাবীতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি

সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবী নিয়ে ষষ্ঠ দিনে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে জোরদার হচ্ছে বিভিন্ন মহলের সমর্থন।

শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নন-এমপিও সংগঠনের মোর্চা “সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ” জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এসময় তাদের দাবিগুলো তুলে ধরেন।

এখন পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচীতে সংহতি জানায়, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী জেনারেল ড. মু শফিকুল ইসলাম মাসুদ ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মোহামেনুল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপাত্র উমামা ফাতেমা।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বৈষম্যের শিকার নন-এমপিও শিক্ষকদের দাবির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে সকল নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান একাডেমিক স্বীকৃতির আলোকে এমপিওভুক্ত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

কর্মসূচিতে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি একটি চলমান প্রক্রিয়া। প্রতিবছর এমপিওভুক্তির জন্য আবেদন নেয়া হবে। কিন্তু দুঃখের বিষয় গত চার বছর কোন আবেদন নেয়া হয়নি। ২০২৫ সালে যদি আবেদন না নেয়া হয় তাহলে অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। কারণ দীর্ঘ ২০-২৫ বছর ধরে বিনা বেতনে কেউ চাকরি করতে পারেনা।

তারা নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সামাজিক মর্যাদা ও সীমাহীন কষ্টের কথা চিন্তা করে বিগত ফ্যাসিস্ট সরকারের এমপিও নীতিমালা ২০২১ বাতিল করে স্বীকৃতিই একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও’র নীতিমালা কার্যকর করে সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদরাসা, ভোকেশনাল, কৃষি ও ডিগ্রি কলেজ) একযোগে এমপিওভুক্ত করার দাবি জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ আব্দুল মতিন নন-এমপিও শিক্ষকদের দাবির প্রতি সংহতি জানিয়ে বলেন, নন-এমপিও শিক্ষকরা দীর্ঘ ১৫-২০ বছর যাবত আন্দোলন সংগ্রাম করে আসছে। বিগত ফ্যাসিবাদী সরকার তাদের দাবির প্রতি কর্ণপাত না করলেও আমরা আশা করবো ২৪’র ছাত্র-জনতার বিপ্লবের পর গঠিত অন্তর্র্বতীকালীন সরকার নন-এমপিও শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেবে।

কর্মসূচিতে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি একটি চলমান প্রক্রিয়া। প্রতিবছর এমপিওভুক্তির জন্য আবেদন নেয়া হবে। কিন্তু দুঃখের বিষয় গত চার বছর কোন আবেদন নেয়া হয়নি। ২০২৫ সালে যদি আবেদন না নেয়া হয় তাহলে অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। কারণ দীর্ঘ ২০-২৫ বছর ধরে বিনা বেতনে কেউ চাকরি করতে পারেনা।

সম্পর্কিত খবর