বিআইএ’র প্রেসিডেন্টকে ফুলেল শুভেচ্ছা জানান এস এম নুরুজ্জামান
বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র ২০২৫-২০২৬ মেয়াদে নব-নির্বাচিত প্রেসিডেন্ট এবং গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান সাঈদ আহমেদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সিইও এস এম নুরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বিএম ইউসুফ আলী।



