শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে তদন্তে নেমেছে পুলিশ

রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তাকে (অ্যাটর্নি জেনারেল) হয়রানির চেষ্টা করার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্তে নেমেছে দেশটির পুলিশ।

রোববার ফাঁস হওয়া এক চিঠির বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

গত ২৬ ডিসেম্বর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের সদস্য ও দেশটির বিরোধী দলীয় নেত্রী নামা লাজিমিকে এ তথ্য নিশ্চিত করে চিঠিটি দিয়েছিল অ্যাটর্নি জেনারেলের দপ্তর।

এর আগে, অ্যাটর্নি জেনারেলের দপ্তরে সারা নেতানিয়াহুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছিলেন নামা লাজিমি।

সেই অভিযোগে সাড়া দিয়ে গত ২৬ ডিসেম্বর লাজিমিকে চিঠিটি প্রদান করে অ্যাটর্নি জেনারেলের দপ্তর।

ঘুষগ্রহণ ও দুর্নীতির অভিযোগে ইসরায়েলের আদালতে একাধিক মামলা চলছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে। ২০২০ সালের মে মাসে শুরু হয়েছিল এসব মামলার বিচারিক কার্যক্রম। কিন্তু, বিভিন্ন কারণে প্রতিটি মামলার বিচার কার্যক্রমই দীর্ঘসূত্রিতার ফাঁদে পড়েছে।

নেতানিয়াহু অবশ্য বরাবরই তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন এবং এখনও করে যাচ্ছেন। তবে অভিযোগ উঠেছে, বিচারিক কার্যক্রম বিলম্বিত করতে বিভিন্ন কৌশলের আশ্রয় নিচ্ছেন নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠরা। স্ত্রী সারা নেতানিয়াহুও এক্ষেত্রে নেতানিয়াহুর সহায়ক হিসেবে কাজ করছেন বলে অ্যাটর্নি জেনারেল বরাবর দেওয়া চিঠিতে জানিয়েছিলেন নামা লাজিমি।

ইসরায়েলের পুলিশ এবং অ্যাটর্নি জেনারেলের দপ্তারের সাইবার নিরাপত্তা বিভাগের কর্মীদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী যেসব অভিযোগের ভিত্তিতে সারা নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে, সেগুলোর মধ্যে প্রধান দু’টি হলো— স্বামীর বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার একজন প্রধান আসামিকে ভয়ভীতি প্রদর্শন ও আদালতে না আসার জন্য হুমকি প্রদান এবং অ্যাটর্নি জেনারেল, তার সহকারী এবং তার দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মীকে হয়রানি করতে বিক্ষোভ মিছিলের আয়োজন করা।

আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে যেসব মামলা চলছে, সেগুলোর মধ্যে সবচেয়ে বড় ও আলোচিত মামলাটির রায় ঘোষণা হলে তার সঙ্গে বিপদে পড়বেন এবং তার স্ত্রীও।

এসএস

সম্পর্কিত খবর