শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

তথ্য প্রকাশিত হওয়ায় ভাবমূর্তি ক্ষুন্ন!
আইডিআরএ কর্মকর্তাদের জেল জরিমানার হুশিয়ারি

জিনান মাহমুদ :

গণমাধ্যম ও সামাজিক মাধ্যম্যে বীমা খাতের তথ্য প্রকাশিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। ‘ভাবমূর্তি ক্ষুন্নর’ বিষয় উল্লেখ করে এজন্য দাপ্তরিক গোপনীয়তা রক্ষায় কর্মকর্তা-কর্মচারীদের জেল জরিমানা ও কারাদণ্ডে দণ্ডিত করার হুশিয়ারি দিয়েছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি এক অফিস আদেশের মাধ্যমে এই কঠোর অবস্থান গ্রহণ করে নিয়ন্ত্রক সংস্থা।

আইডিআরএ এক অফিস আদেশে জানায়, বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দাপ্তরিক কাজের ‘অপ্রকাশিতব্য তথ্য’ প্রকাশিত হচ্ছে।এভাবে তথ্য ফাঁস হওয়ায় ‘ভাবমূর্তি ক্ষুন্ন’ হচ্ছে আইডিআরএর। যা বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন ২০১০ এর প্রতি অবজ্ঞার শামিল।

চিঠিতে আরো উল্লেখ করা হয়, ‘বীমা আইনের অধীনে নিযুক্ত চেয়ারম্যান, প্রত্যেক সদস্য, কর্মকর্তা, পরামর্শক ও উপদেষ্টা তাহার নিজ দায়িত্ব সম্পাদনের উদ্দেশ্য ব্যতিরকে কর্তৃপক্ষের অপ্রকাশিতব্য তথ্য কোথাও প্রকাশ করতে পারবে না।নিয়াজিত ব্যক্তিগণ বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে কোনে ব্যক্তি প্রতিষ্ঠান সংস্থা সরকারের নিকট কর্তৃপক্ষের আর্থিক বা অর্থ সংশ্লিষ্ট সকল তথ্যের গোপনীয়তা রক্ষা করবেন।’

এতে কঠোর সর্তক করে বলা হয়, ‘যদি কোনো ব্যক্তি আইনের বাধ্যবাধকতা বা নিজ দায়িত্ব পালন ব্যতীত অন্য কোনো কারণে তথ্য প্রকাশ করেন, তবে তাকে অনধিক ১ বছর কারাদন্ড বা অনধিক ৫ লাখ টাকা জরিমানা করা হবে।এমনকি উভয় দন্ডে দণ্ডিত করা হতে পারে।’

এছাড়াও আইডিআরএর দাপ্তরিক চিঠিপত্র, বিভিন্ন নথি ও দলিলাদির সর্বোচ্চ গোপনীয়তা রক্ষার নির্দেশ দিয়ে- এর ব্যতিক্রম হলে কর্মচারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয় সর্তক করা হয়।

৯ জানুয়ারী আইডিআরএর উপসচিব ও পরিচালক (প্রশাসন) ড. আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান আইডিআরএর সকল কর্মকর্তা-কর্মকর্তাদের জন্য এই অফিস আদেশ জারি করেন।

সম্পর্কিত খবর