শিরোনাম
icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন
down of head

ভুল প্রজ্ঞাপন জারি করেছে আইডিআরএ

 

স্থগিতাদেশ প্রত্যাহার না করেই বাস্তবায়নের সময় বাড়িয়ে ভুল প্রজ্ঞাপন জারি করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। বুধবার (৩০ সেপ্টেম্বর) সংস্থার পরিচালক মো. শাহ আলম এই প্রজ্ঞাপন জারি করেন।

নিয়ম অনুসারে স্থগিতাদেশ নিয়ে নতুন করে সার্কুলার করা হলে প্রথমে তার বর্ণনা দিতে হয়। এরপর উল্লেখ করতে হয় সার্কুলারের সময় তথা স্থগিতাদেশের সময় আরও বাড়ানো হলো।

নতুন এই প্রজ্ঞাপনে বলা হয়, উন্নয়ন কর্মকর্তাদেরকে এজেন্ট হিসেবে রুপান্তরের প্রক্রিয়া যৌক্তিকভাবে সম্পন্ন করার স্বার্থে এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সঙ্গে গত ২৯ সেপ্টেম্বর সভায় ফলপ্রসু আলোচনা হয়েছে। ওই আলোচনার প্রেক্ষিতে আইডিআরএ গত ১০ ফেব্রুয়ারি তারিখে জারিকৃত ‘সারকুলার নং-নন-লাইফ ৭৫/২০২০’ এর বাস্তবায়ন সময়সীমা ডিসেম্বর ২০২০ পর্যন্ত নির্দেশক্রমে বৃদ্ধি করা হলো। কিন্তু এই প্রজ্ঞাপনে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়নি।

এর আগে গত ২৭ আগস্ট চেয়ারম্যান ড. মোশাররফ হোসেন এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেন। তাতে বলা হয়, উন্নয়ন কর্মকর্তাদেরকে এজেন্ট হিসেবে রুপান্তরের প্রক্রিয়া যৌক্তিকভাবে সম্পন্ন করার স্বার্থে এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সঙ্গে গত ২৯ সেপ্টেম্বর সভায় ফলপ্রসু আলোচনা হয়েছে। ওই আলোচনার প্রেক্ষিতে আইডিআরএ গত ১০ ফেব্রুয়ারি তারিখে জারিকৃত ‘সারকুলার নং-নন-লাইফ ৭৫/২০২০’ এর কার্যকারিতা সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হলো।

তার আগে চলতি বছরের ১০ ফেব্রুয়ারি তৎকালীন চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, শুধুমাত্র আইডিআরএ’র লাইসেন্সধারী এজেন্টকে ৫ শতাংশ অগ্রিম কর কর্তন করে ১৪ দশমিক ২৫ শতাংশ কমিশন পরিশোধ নিশ্চিত করার স্বার্থে নিন্মোক্ত বিষয়গুলো যথাযথভাবে প্রতিপালন করার জন্য সারর্কুলার জারি করা হলো।

১. পহেলা মার্চ ২০২০ তারিখ থেকে নন-লাইফ বীমা কোম্পানিগুলোর ব্যবসা আহরণের নিমিত্ত সকল উন্নয়ন কর্মকর্তাদেরকে কমিশনের ভিত্তিতে বীমা এজেন্ট হিসেবে পদায়ন করতে হবে।

২. বীমা আইন, ২০১০ এর ৫৮(১) ধারা অনুযায়ী নন-লাইফ বীমা কোম্পানির বীমা এজেন্ট ব্যতীত অন্য কারও কমিশন বা অন্য কোনো নামে পারিশ্রমিক বা পরিতোষিক পরিশোধ না করার যে আইন রয়েছে তা যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করতে হবে।
৩. নন-লাইফ বীমা কোম্পানিগুলোর বেতন-ভাতা খাতের বাৎসরিক ভিত্তিতে নিট প্রিমিয়ামের উপর ১০ শতাংশের বেশি ব্যয় করা যাবে না।

সম্পর্কিত খবর