শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

বন্যার্তদের সহায়তায় ২ কোটি টাকা দেবে প্রাইম ব্যাংক

দেশের বিভিন্ন জেলায় চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে শনিবার এক জরুরি বোর্ড সভার আয়োজন করে প্রাইম ব্যাংক।

অনুষ্ঠিত ওই সভায় পরিচালকরা বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য গভীর উদ্বেগ ও তাদের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করেন।

প্রাইম ব্যাংক বাংলাদেশের যেকোন জাতীয় সংকটে দেশের মানুষের পাশে দাঁড়ানো ও সহায়তায় বিষয়ে তাদের প্রতিশ্রুতির পুনঃব্যক্ত করেন।

সভায় এরই অংশ হিসেবে বন্যার্তদের সহায়তায় ২ কোটি টাকার ত্রাণ তহবিল অনুমোদন করা হয়। এই অনুদান প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে দেওয়া হবে।

প্রাইম ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান তানজিল চৌধুরী বলেন, ‘বন্যায় অনেক মানুষ মারা যাওয়ায় এবং মানুষের ওপর বন্যার মারাত্মক প্রভাবে আমরা গভীরভাবে দুঃখিত। একটি দায়িত্বশীল কর্পোরেট প্রতিষ্ঠান হিসেবে দুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আমরা বিশ্বাস করি, আমাদের এ ক্ষুদ্র প্রয়াস বন্যার্তদের ত্রাণ কার্যক্রম, নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিতে চলমান প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।’

এ দুর্যোগ মোকাবিলায় সক্রিয় সহায়তা নিশ্চিত করতে এবং ওইসব এলাকার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে প্রাইম ব্যাংক সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোকোনও অংশীদারিত্বে অংশ নিতে বদ্ধপরিকর।

এন এস

সম্পর্কিত খবর