শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

নগদ টাকা উত্তোলনের সীমা আরও বাড়ল

এক সপ্তাহের ব্যবধানে নগদ উত্তোলনে নতুন সীমা ঠিক করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আরও ১ লাখ টাকা বাড়িয়ে এই সীমা নির্ধারণ করা হয়েছে। এক‌টি অ‌্যাকাউন্ট থেকে এখন সর্বোচ্চ চার লাখ টাকা পর্যন্ত উত্তোলন করা যাবে।

এই নির্দেশনা শনিবার (২৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংক থে‌কে রাতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডিদের এক জরুরি বার্তায় দেয়া হয়েছে। এ তথ‌্য গণমাধ্যমকে একা‌ধিক ব‌্যাং‌কের ব‌্যবস্থাপনা প‌রিচালক নি‌শ্চিত ক‌রে‌ছেন।

বার্তায় বলা হয়, এ সিদ্ধান্ত পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত প্রযোজ্য থাকবে। চার লাখের বে‌শি নগদ টাকা একজন গ্রাহক উত্তোলন করতে না পারলেও যেকোনো পরিমাণ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন আরেক হিসাবে।

জানা গেছে, নগদ টাকা উত্তোলনের চাপ সরকার পরিবর্তনের পর কিছুটা বেড়ে যায়। নগদ টাকা উত্তোলনের চাপ বিশেষ করে আওয়ামীপন্থি রাজনীতিবিদ ও ব্যবসায়ী পরিবার থেকে দেখা যায়। কোনোভাবেই এসব অর্থ যাতে সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সে জন্য বাংলাদেশ ব্যাংক নগদ টাকা উত্তোলন কিছুটা নিরুৎসাহিত করতে এ সিদ্ধান্ত নেয়।

এর আগের সপ্তাহে সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত নগদ তোলার সুযোগ ছিল। এরও আগে গত ১০ আগস্ট অ‌্যাকাউন্ট থেকে দুই লাখ টাকার বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না বলে জানানো হয়। তারও আগে ৮ আগস্ট (বৃহস্প‌তিবার) গ্রাহক এক লাখ টাকার বে‌শি নগদ উত্তোলন কর‌তে পারেনি। শুধু বৃহস্প‌তিবা‌রে জন‌্য নি‌র্দেশনা দেয়া হয়ে‌ছিল বলে ওই দিন বলা হয়েছিল।

এন এস

সম্পর্কিত খবর