শিরোনাম
স্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২তুরস্কে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণমিউচুয়াল ফান্ডে এনএভি বিবেচনার আহ্বান বিএসইসিরবন্ডের ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাওসূচকের পতনে লেনদেন ৫৩৭ কোটি টাকারসিএন্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ পেল ডিএসইনিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীডিএমপির অভিযানে গ্রেফতার ৪১৪সোনার দাম কমলনোবেল জয়ীদের নাম ঘোষণা শুরু আজরাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য
down of head

প্রেসিডেন্ট প্রার্থী হতে প্রয়োজনীয় ভোট পেয়েছেন কমলা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হতে প্রয়োজনীয় সংখ্যক ভোট পেয়েছেন কমলা হ্যারিস। স্থানীয় সময় শুক্রবার দলটির ‘ন্যাশনাল কমিটি চেয়ার’ জেইম হ্যারিসন ভার্চ্যুয়ালি এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন।

প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত করার লক্ষে গত বৃহস্পতিবার থেকে ইমেইল যোগে ভোট গ্রহণ শুরু করে ডেমোক্রেটিক পার্টি। সংশ্লিষ্ট প্রতিনিধিরা (ডেলিগেট) তাদের এ পছন্দের কথা জানাতে পারবেন আগামী সোমবার সন্ধ্যা পর্যন্ত। খবর সিএনএনের

অবশ্য ভোট গ্রহণ শুরুর ৩৬ ঘণ্টার মধ্যে কমলা মনোনয়ন পাওয়ার জন্য তার প্রয়োজনীয় সংখ্যকের চেয়ে বেশি ভোট পেয়ে গেছেন।

আনুষ্ঠানিকভাবে কমলা প্রেসিডেন্ট প্রার্থী হলে তিনি আরেকটি ইতিহাস গড়বেন। কারণ এ অবস্থানে তিনি হবে প্রথম কোনো কৃষ্ণাঙ্গ ও এশিয়ান আমেরিকান নারী। বর্তমানে তিনি দেশটির ভাইস প্রেসিডেন্টের পদে রয়েছেন।

এন এস

সম্পর্কিত খবর