শিরোনাম
down of head

প্রগতি লাইফের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কক্সবাজারে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এন বার্ষিক সম্মেলন-’২০২৩ কক্সবাজারের হোটেল সী প্যালেস এ গত ৮ মে, ২০২৪ইং তারিখে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর চেয়ারম্যান খলিলুর রহমান। সম্মেলনে সভাপতিত্ব করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা, মোঃ জালালুল আজিম।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সম্মেলনের আহবায়ক ও কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও হিসাব), চন্দ্র শেখর দাস, এফসিএ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল আলম ভূঁইয়া, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক মাহমুদ সহ সকল প্রকল্প প্রধানগন।

সারাদেশ থেকে উন্নয়ন কর্মকর্তারা এই সম্মেলনে যোগ দেন। সম্মেলনে ২০২৩ সালের সফল ও সেরা উন্নয়ন কর্মকর্তাদের পুরস্কার প্রদান করা হয়। সম্মেলনে ২০২৩ সালের ব্যবসা পর্যালোচনা করা হয় এবং ২০২৪ইং ব্যবসা বর্ষের নির্ধারিত লক্ষ্য ও তা অর্জনের বিভিন্ন দিক আলোচনা করা হয়। ব্যবসায় সাফল্য অর্জনের ও সর্বোত্তম গ্রাহক সেবা প্রদানের উপর গুরুত্ব আরোপ করা হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে ।

এন এস

সম্পর্কিত খবর