শিরোনাম
down of head

৩-৪ গুণ দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছি: তথ্যমন্ত্রী

মার্কিন-চীন প্রতিযোগিতার মতো পরাশক্তিগুলোর বৈশ্বিক দ্বন্দ্বের কারণে বাংলাদেশের মতো ভোক্তা পর্যায়ের উন্নয়নশীল দেশগুলোকে চরম মূল্য দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।

তিনি জানান, নিজেদের কোনো সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও যুদ্ধের প্রভাবে ৩ থেকে ৪ গুণ বেশি দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছে সাধারণ দেশগুলো।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর ‘দ্য ফিউচার অব এশিয়া’ শীর্ষক লিডারশিপ ফোরাম সেশনে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিশ্বজুড়ে অস্থিতিশীলতা ও সংঘাতের বদলে উন্নয়নশীল দেশগুলোর জন্য আন্তর্জাতিক স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান তিনি। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ প্রেক্ষাপট তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, গত দুই দশকের পরিকল্পিত নেতৃত্বের শূন্যতা কাটিয়ে তরুণ প্রজন্মকে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

যেকোনো বড় জাতীয় সংকটে পুরো জাতির ঐক্যবদ্ধ হওয়া বাংলাদেশের অন্যতম বড় শক্তি উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, দেশকে সামনে এগিয়ে নেওয়ার বিষয়ে পুরো জাতি এখন একমত। তবে বিগত বছরগুলোতে পরিকল্পিতভাবে তরুণদের রাজনীতি ও দেশ গড়ার কর্মসূচি থেকে দূরে রাখা হয়েছিল, যার ফলে বর্তমানে এক গভীর নেতৃত্বের সংকট তৈরি হয়েছে। তরুণদের এ মনস্তাত্ত্বিক দূরত্ব দূর করে দেশ গড়ায় সম্পৃক্ত করাই এখন প্রধান চ্যালেঞ্জ।

সম্পর্কিত খবর