শিরোনাম
icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক icon ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon কমল জ্বালানি তেলের দাম icon এসএমই মেলায় কেনাকাটায় ১০% ক্যাশব্যাক icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন icon ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল icon দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা icon দ্বিতীয়বার গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১ icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা icon নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু icon বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবার icon আবারও বাড়ল সোনার দাম icon বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম icon ভেস্তে গেল কপ ৩১ সম্মেলন, চুক্তি ছাড়াই শেষ icon বেস্ট ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা সভা icon সফটওয়্যার জটিলতায় বন্ধ সঞ্চয়পত্র বিক্রি icon ৪ দিন বন্ধ পদ্মা ব্যাংকের সব সেবা icon ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি icon বরিশালে পপুলার লাইফের চেক বিতরণ ও আলোচনা icon খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে বাংলাদেশ ব্যাংকের বহুমুখী উদ্যোগ
down of head

ভ্যাট ফাঁকিতে নিউজিল্যান্ড ডেইরিকে নোটিশ

মূল্য সংযোজন কর (ভ্যাট) ফাঁকির অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতায় অবস্থিত নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এনবিআরের ভ্যাট বিভাগের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ-ভ্যাট)।

এনবিআর সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত বিভিন্ন মেয়াদে প্রতিষ্ঠানটির ১১ লাখ ৭৮ হাজার ৬২৩ টাকা ভ্যাট অনাদায়ী থাকার বিষয়টি উঠে এসেছে। এ অর্থ আদায়ে গত ২৭ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটিকে নোটিশ দেওয়া হয়।

কমিশনার সৈয়দ আতিকুর রহমান স্বাক্ষরিত নথির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত মেয়াদে মশলা বিক্রয়সহ বিভিন্ন হিসাবে অপরিশোধিত ভ্যাটের পরিমাণ দাঁড়ায় ২ লাখ ২৬ হাজার ২১১ টাকা। আর ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত দ্বিতীয় মেয়াদে অনাদায়ী ভ্যাটের পরিমাণ ৯ লাখ ৫২ হাজার ৪১২ টাকা।

সব মিলিয়ে প্রতিষ্ঠানটির কাছে ১১ লাখ ৭৮ হাজার ৬২৩ টাকা ভ্যাট পাওনা রয়েছে বলে নথিতে উল্লেখ করা হয়েছে। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৭৩, ৪৫ ও ১৬০ ধারার অধীনে নোটিশটি জারি করা হয়েছে।

নোটিশে ১৫ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি আগামী ২৭ অক্টোবর ব্যক্তিগত শুনানিতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বা মনোনীত প্রতিনিধিকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

নির্ধারিত সময়ে লিখিত জবাব বা শুনানিতে অংশ না নিলে নথিপত্রের ভিত্তিতে একতরফা সিদ্ধান্ত নেওয়া এবং জরিমানা আরোপের আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

সম্পর্কিত খবর