শিরোনাম
২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্যফারইস্ট ইসলামী লাইফের জমি দখলের অভিযোগদেলোয়ারের বিরুদ্ধে কঠোর হচ্ছে আইডিআরএব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী বেড়েছে ১ কোটি ৩৮ লাখদেড় ঘণ্টায় ৩ ভূমিকম্প, কাঁপল দেশমেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার ৭ গোলবিশ্ব অর্থনীতির ভারসাম্য এশিয়ার দিকে: সিপিডি চেয়ারম্যান৩-৪ গুণ দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছি: তথ্যমন্ত্রীহামে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১১৫৩ডিএসইতে পিই রেশিও কমেছে দশমিক ৭৯ শতাংশশাহজালালে আড়াই কোটির স্বর্ণ-সিগারেট আটকমাল্টার অস্বাভাবিক দামে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীরবিডিনিউজের প্রধান সম্পাদক আর নেই
down of head

আল-জাজিরা বন্ধে ইসরায়েলের সংসদে ভোট

ইসরায়েলে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার কার্যক্রম বন্ধ করতে দেশটির সংসদে সর্বসম্মতভাবে ভোট দিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা। তবে সিদ্ধান্তটি কখন কার্যকর হতে পারে তা নির্ধারণ করা হয়নি। এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর আল-জাজিরার

ইসরায়েল কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরাকে দেশটির জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচনা করছে। এরই মধ্যে নেসেট জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত বিদেশি সম্প্রচারকদের ইসরাইলে সাময়িকভাবে বন্ধ করার অনুমতি দিয়ে ইসরাইলের সংসদ একটি আইন পাস করার পরে মন্ত্রিসভায় এই ভোট অনুষ্ঠিত হয়।

অনুমোদিত আইন অনুযায়ী নেতানিয়াহু এবং নিরাপত্তা মন্ত্রিসভা ৪৫ দিনের জন্য ইসরায়েলে বিদেশি টিভির কার্যালয় বন্ধ করতে পারবে, যা নবায়নযোগ্য। এটি জুলাইয়ের শেষ পর্যন্ত বা গাজায় বড় সামরিক অভিযান শেষ না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আল-জাজিরাকে উস্কানিমূলক গণমাধ্যম বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ইসরাইলে উস্কানিমূলক চ্যানেল আল-জাজিরা বন্ধ করে দেওয়া হবে।

এন এস

সম্পর্কিত খবর