শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

প্রবাসী সেলকে শতভাগ কার্যকর করা হচ্ছে : শফিকুর রহমান

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রবাসীদের সকল সমস্যা সমাধানে প্রবাসী সেলকে শতভাগ কার্যকর করা হচ্ছে। এটি আমরা আমাদের কার্যক্রমগুলোর মধ্যে প্রথম কাজ হিসেবে নিয়েছি। সোমবার (২৯ এপ্রিল) যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের আট্রিয়াম সেন্টারে যুক্তরাজ্যস্থ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম।

তাই প্রবাসীদের সকল সমস্যা আমি জানি। এ সকল সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নিতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আর এ জন্যই প্রবাসী সেল কার্যকর করা হচ্ছে।’
প্রতিমন্ত্রী আরো বলেন, ‘দক্ষ কর্মী বিদেশে পাঠানোর জন্য দেশে ১৫০টি কারিগরি প্রতিষ্ঠান ও সেন্টার রয়েছে।

আমরা চেষ্টা করব যাতে দেশে আরো ১০০টি ট্রেনিং সেন্টার স্থাপন করা যায়।’
যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সহসভাপতি জালাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী প্রমুখ।

এন এস

সম্পর্কিত খবর