শিরোনাম
স্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২তুরস্কে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণমিউচুয়াল ফান্ডে এনএভি বিবেচনার আহ্বান বিএসইসিরবন্ডের ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাওসূচকের পতনে লেনদেন ৫৩৭ কোটি টাকারসিএন্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ পেল ডিএসইনিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীডিএমপির অভিযানে গ্রেফতার ৪১৪সোনার দাম কমলনোবেল জয়ীদের নাম ঘোষণা শুরু আজরাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য
down of head

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে চায়না এজেন্সির বৈঠক

স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বেইজিংয়ে চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট করপোরেশন এজেন্সির চেয়ারম্যান লু জাহুয়ি-এর সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

আজ চীন সফরকালে তিনি এই বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ সরকারের ভিশন-২০৪১ বাস্তবায়নে চায়না সরকারের পক্ষ থেকে সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়। বিশেষ করে, নগর ও গ্রামাঞ্চলের উন্নয়নে চায়নার অভিজ্ঞতাগুলো কাজে লাগানোর বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়।

এ ছাড়াও বৈঠকে পৌরসভার অবকাঠামো নির্মাণ, নগর বর্জ্য-ব্যবস্থাপনা এবং নগর ও গ্রামীণ স্থানীয় সরকার ব্যবস্থাপনায় চীনের অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব আরোপ করা হয়। তাছাড়া নগর ও গ্রামাঞ্চলে জনগণের জীবনমান উন্নয়নে স্থানীয় সরকার ব্যবস্থাপনা উন্নত করার বিষয়ে বৈঠকে সবিস্তারে আলোচনা করা হয়।

বৈঠকে চাইনিজ প্রেসিডেন্ট সি জিনপিং অক্টোবরে ২০১৬-তে বাংলাদেশে ভ্রমণ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলাই ২০১৯ চায়না ভ্রমণের বিষয় উল্লেখ করে বলা হয়, উভয় নেতার দুদেশ সফরের ফলে বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে এবং ভবিষ্যতে এ সম্পর্ক আরো সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হবে।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, মন্ত্রীর একান্ত সচিব মো. নাসির উদ্দিন, বাংলাদেশ এম্বাসি, বেইজিংয়ের ইকোনমিক কাউন্সিলর মো. মমিনুল হক ভূঁইয়া।

বৈঠক শেষে স্থানীয় সরকার মন্ত্রী বেইজিং এ চায়না মেকানিকাল ইঞ্জিনিয়ারিং করপোরেশন পরিদর্শন করেন এবং পয়োবর্জ্য ব্যবস্থাপনা এবং বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্পের ওপর মন্ত্রীকে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

সম্পর্কিত খবর