শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

ছবির ছোট্ট শিশুটি এখন দেশের জনপ্রিয় অভিনেত্রী

লাল ফ্রক গায়ে ছাদের উপরে খেলনা গাড়ি হাতে দাঁড়িয়ে আছে ছোট্ট এক শিশু। বলা বাহল্য, প্রথম দেখায় খুব কম সংখ্যক মানুষই সঠিকভাবে বলতে পারবেন। তিনি বাংলাদেশের তুমুল জনপ্রিয় একজন অভিনেত্রী। গত ১৪ বছর ধরে ছোটপর্দায় দারুণ সব নাটক উপহার দিয়েছেন। এছাড়া ওটিটিতেও তিনি প্রশংসিত। ক’দিন পরেই বড়পর্দায় মুক্তি পেতে চলেছে তার অভিনীত প্রথম সিনেমা!

ছবির শিশুটি ছোটপর্দার শীর্ষ অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। শনিবার দুপুরে ছবিটি নিজেই সোশ্যালে শেয়ার করেছেন তিনি। ছবিতে দেখা গেছে ছোট্ট মেহজাবীন ক্যামেরার দিকে তাকিয়ে আছেন। ধরে আছেন ছোটদের খেলনা গাড়ি।

ক্যাপশনে মেহজাবীন লিখেছেন, ‘মাই ফার্স্ট রাইড’! সঙ্গে জুড়ে দিয়েছেন গাড়ির ইমোজি।

ছবির পোস্টটি শেয়ার করার সঙ্গে সঙ্গে মেহজাবীনের পেজ থেকেই দেখা গেছে হাজার হাজার লাইক কমেন্ট। এই প্রতিবেদন লিখা পর্যন্ত পোস্টটিতে রিয়েক্ট পড়েছে ৭১ হাজারেরও বেশি। মন্তব্য করেছেন ১ হাজার ৮ শ এরও বেশি মানুষ। যে মন্তব্যগুলোতে মেহজাবীনের প্রশংসার ফুলঝুরি! আবার অনেকে জানতে চেয়েছেন, ছবিটি কতো সালের!

দীর্ঘ ক্যারিয়ারে ৪৭৫টির বেশি নাটকে অভিনয় করেছেন মেহজাবীন। সিরিজ এবং ফিল্ম মিলিয়ে ৫টি ওটিটি কন্টেন্টে দেখা গেছে তাকে। চলতি বছরেই অভিষিক্ত হবেন বড় পর্দায়। তার অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’। এটি নির্মাণ করেছেন মাকসুদ হোসেন।

এছাড়াও সম্প্রতি আরেকটি ছবির ঘোষণা দিয়েছেন তিনি। চলতি মাসে নিজের জন্মদিনে ঘোষণা দেয়া নতুন এই সিনেমাটির নাম ‘প্রিয় মালতী’। শঙ্খ দাশগুপ্তের পরিচালনায় সিনেমাটি শিগগির বড়পর্দায় মুক্তির কথা রয়েছে।

এন এস

সম্পর্কিত খবর