শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

শহরে ‘কৃত্রিম বৃষ্টি’ তৈরি করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন

তীব্র গরমের মধ্যে শনিবার ঢাকার আগারগাঁওয়ে স্প্রে কামান ব্যবহার করে পানি ছিটিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

চলমান তাপপ্রবাহ থেকে নগরবাসীকে কিছুটা স্বস্তি দিতে চিফ হিট অফিসারের পরামর্শে শহরের বিভিন্ন রাস্তায় ‘কৃত্রিম বৃষ্টি’ তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

আগারগাঁওয়ে পানি ছিটানো কার্যক্রম পরিদর্শন শেষে তিনি বলেন, “চিফ হিট অফিসারের বিভিন্ন সুপারিশের ভিত্তিতে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা সিটি কর্পোরেশনের স্প্রে কামান গাড়ি ব্যবহার করে ঢাকার বিভিন্ন রাস্তায় কৃত্রিম বৃষ্টি তৈরি করব।”

তিনি আরো বলেন, “আমাদের দুটো স্প্রে মেশিন আছে। এগুলো রাস্তায় ঘুরে বেড়াবে এবং সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত কৃত্রিম বৃষ্টি তৈরি করবে। প্রতিটি গাড়ি প্রতিদিন প্রায় ৪ লাখ লিটার পানি স্প্রে করতে পারে।”

মেয়র আতিক বলেন, “যেসব রাস্তায় এ বড় গাড়ি প্রবেশ করতে পারবে না সেই অলিগলির রাস্তায় পানি ছেটানোর গাড়িগুলো পানি ছেটাবে। এমন গাড়ি আছে ১০টি। এতদিন নির্দিষ্ট কিছু এলাকাতে স্বল্প পরিসরে এ কার্যক্রম চললেও এখন এই হিটওয়েভের সময়ে নিয়মিত চলবে।”

এক সপ্তাহের মধ্যে পার্ক ও খেলার মাঠে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করতে কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে বলেও উল্লেখ করেছেন মেয়র।

তিনি আরো জানিয়েছেন, ঢাকা উত্তরের বিভিন্ন এলাকায় ২০০টি ভ্যান খাবার পানি বিতরণ করবে। প্রতি ওয়ার্ডে তিনটি ভ্যান থাকবে। এই ভ্যানগুলো পার্ক এবং খেলার মাঠের কাছে পানি সরবরাহ করবে। উদ্যোগটি আজ থেকে শুরু হয়েছে।

তিনি নগরীর বাসিন্দাদের প্রতি তাদের বাড়ির আশেপাশের গাছের যত্ন নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সম্পর্কিত খবর