শিরোনাম
স্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২তুরস্কে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণমিউচুয়াল ফান্ডে এনএভি বিবেচনার আহ্বান বিএসইসিরবন্ডের ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাওসূচকের পতনে লেনদেন ৫৩৭ কোটি টাকারসিএন্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ পেল ডিএসইনিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীডিএমপির অভিযানে গ্রেফতার ৪১৪সোনার দাম কমলনোবেল জয়ীদের নাম ঘোষণা শুরু আজরাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য
down of head

গণমাধ্যমকে সব কথা বলা ঝুঁকিপূর্ণ: ইসি আলমগীর

গণমাধ্যমকে সব কথা বলা ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করে নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, ‘পূর্বে আমরা দেখেছি স্থানীয় সরকার নির্বাচনে সবসময় ভোটের হার বেশি থাকে। আমি কোথাও বলিনি যে, শতকরা ৮০ ভাগ ভোট পড়বে। তবে কিছু গণমাধ্যম এমনটা প্রচার করেছে। অনেকে আবার এ নিয়ে কলামও লিখেছেন। এজন্য আমি গণমাধ্যমকে ভয় পাই।’

আজ রোববার বিকেলে গোপালগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। ৬ষ্ঠ উপজেলা নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতিবিষয়ক এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি মো. আলমগীর বলেন, ‘জাতীয় নির্বাচনের চেয়ে উপজেলা নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা বেশি জোরদার করা হয়েছে। জাতীয় নির্বাচনে শুধু সেনাবাহিনী ছিল। আর উপজেলা নির্বাচনে সেনাবাহিনীর সঙ্গে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সদস্যরাও থাকবেন।’

এসময় ইসি জানান, জাতীয় নির্বাচনে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য পর্যাপ্ত থাকে না। তবে উপজেলা নির্বাচন পর্যায়ক্রমে অনুষ্ঠিত হওয়ায় বাহিনীর সদস্য পর্যাপ্ত থাকবেন।

এর আগে, দুপুরে ইসি মো. আলমগীর টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে পবিত্র ফাতেহাপাঠ করে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এ সময় জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল বেলী আফিফা, জেলা নির্বাচন অফিসার মো. ফয়জুল মোল্যাসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এন এস

সম্পর্কিত খবর