শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

প্রথম স্ত্রী রিনার চড় খেয়েছিলেন আমির! কী এমন করেছিলেন তিনি?

দুই প্রাক্তন স্ত্রী রিনা এবং কিরণের প্রতি এখনও ভালোবাসা ও সম্মান আছে। করণ জোহরের চ্যাট শোয়ে গিয়ে এমনই দাবি করেছিলেন আমির খান । তবে এই আমিরকেই প্রথম স্ত্রী রিনার হাতে মার খেতে হয়েছিল। বেশ কষিয়ে সুপারস্টারের গালে চড় মেরেছিলেন রিনা। কী এমন হয়েছিল? কপিল শর্মার নেটফ্লিক্সের শোয়ে এসে সেকথা ফাঁস করলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’।

আমির জানান, ঘটনাটি ঘটেছিল তার বড় ছেলে জুনাইদের জন্মের সময়। হাসপাতালে প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিলেন রিনা। ভালো স্বামী হতে গিয়ে তাকে এক্সারসাইজ করানোর চেষ্টা করছিলেন আমির। নিজেও তা করছিলেন। রিনাকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করছিলেন তিনি। তার বদলে পান থাপ্পড়। আমিরের গালে কষিয়ে থাপ্পড় মেরে রিনা বলেন, “এই সব বন্ধ কর!”

আমির জানান, বাস্তব জীবনের এই ঘটনা থেকে অভিনেতা হিসেবে তিনি এক টি গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছিলেন। কী সেই শিক্ষা? প্রসবের যন্ত্রণা সাংঘাতিক হয়। আর যন্ত্রণার এই পর্যায়ে মানুষের মুখে কষ্টের অভিব্যক্তি থাকে না। তার বদলে থাকে বিস্ময়। শরীর প্রচণ্ড পরিমাণে শক পায়। তা থেকেই এই বিস্ময়ের অভিব্যক্তি বলে মনে করেন তারকা।

ক্যারিয়ারে সাফল্য পাওয়ার আগেই ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির। তার পর ছেলে জুনাইদ ও মেয়ে ইরার জন্ম হয়।

২০০৫ সালে কিরণকে বিয়ে করেন আমির। আমিরের ‘লগান’ সিনেমার সহ-প্রযোজক ছিলেন কিরণ। প্রথমে শোনা গিয়েছিল, ‘লগান’-এর সেটেই দুজনের প্রেম। কিন্তু পরে কিরণ জানান, ছবি মুক্তি পাওয়ার অনেক পরে তাঁদের মেলামেশা শুরু হয়। তার পর বিয়ে। বিয়ের পর সারোগেসির মাধ্যমে ছেলে আজাদকে পান আমির-কিরণ। ২০২১ সালের জুলাই মাসে তারাও বিচ্ছেদের দেন। জানান, ছেলের দায়িত্ব যৌথভাবে পালন করবেন। কিছুদিন আগে আবার দুই প্রাক্তন স্ত্রীকে সঙ্গে নিয়েই মেয়ে ইরার বিয়ে দিয়েছেন আমির।

সম্পর্কিত খবর