শিরোনাম
icon আবারও বাড়ল সোনার দাম icon বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম icon ভেস্তে গেল কপ ৩১ সম্মেলন, চুক্তি ছাড়াই শেষ icon বেস্ট ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা সভা icon সফটওয়্যার জটিলতায় বন্ধ সঞ্চয়পত্র বিক্রি icon ৪ দিন বন্ধ পদ্মা ব্যাংকের সব সেবা icon ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি icon বরিশালে পপুলার লাইফের চেক বিতরণ ও আলোচনা icon খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে বাংলাদেশ ব্যাংকের বহুমুখী উদ্যোগ icon হাম ও উপসর্গে ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৩৮ icon পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই icon এম.এল. ডাইংয়ের এজিএম ২৪ ডিসেম্বর icon প্যারামাউন্ট টেক্সটাইলের পর্ষদ সভা ৩০ নভেম্বর icon ব্যাংক পর্ষদে মন্ত্রী-এমপি নিষিদ্ধের প্রস্তাব icon সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ১,২২০ কোটি icon মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর icon শাসনগত ব্যর্থতার দায় শ্রমিকের নয়: সিপিডি icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩৩৫ জন গ্রেপ্তার icon সমৃদ্ধ দেশ গড়তে এসএমই খাতের বিকল্প নেই: প্রধানমন্ত্রী icon এলিট গার্মেন্টস থেকে ঋণ নেবে আইএসএন icon পর্ষদ না দিলে ইসলামী ব্যাংকে ঢুকতে পারবেন না প্রশাসক icon ৮৪ মিশনে শিক্ষাভাতা পুনর্নির্ধারণ, সর্বোচ্চ ৪৭ লাখ icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৬৪১ কোটি টাকার icon ধনীদের চেয়ে গরিবের ভ্যাটের বোঝা ৭ গুণ বেশি: র‍্যাপিড icon মতিন স্পিনিংয়ের উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা
down of head

আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ১


Warning: Undefined variable $top_corner_content in /home/arthoba2/public_html/wp-content/plugins/ads-master/ads-master.php on line 96

Warning: Undefined variable $first_para_content in /home/arthoba2/public_html/wp-content/plugins/ads-master/ads-master.php on line 96

মুন্সিগঞ্জের সদরে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এ ছাড়া গুলিবিদ্ধ একজনসহ আহত হয়েছেন আরও ছয়জন। নিহত পারভেজ খান ছোট মোল্লাকান্দির চরডুমুরিয়া গ্রামের বাসিন্দা। গুলিবিদ্ধ আরেকজন হলেন একই গ্রামের মোহাম্মদ রাব্বি খাঁ।

শনিবার ভোরে উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ছোট মোল্লাকান্দি চরডুমুরিয়া গ্রামে এ সংঘর্ষ হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম। তিনি বলেন, সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক মো. শাওন বলেন, গুলিবিদ্ধ দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল।

স্থানীয়রা জানান, ছোট মোল্লাকান্দির চরডুমুরিয়া গ্রামের মো. সেলিম ও তার চাচাতো ভাই আহম্মেদের সঙ্গে এলাকার আধিপত্য বিস্তার, মামলা ও শালিশ বৈঠক নিয়ে বিরোধ চলছিল। তারা দুজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

শনিবার ভোরে আহম্মেদের সমর্থকরা মামুনের লোকজনের বাড়িঘরে হামলা চালায়। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ লাগে। এতে দুজন গুলিবিদ্ধসহ ছয়জন আহত হন। এদের মধ্যে পারভেজ খান মারা গেছেন।

এন এস

সম্পর্কিত খবর