শিরোনাম
icon ৬০ দিনের মধ্যে মিলবে স্টার্টআপ কোম্পানির নিবন্ধন icon হামে আরও এক শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০৮৪ icon ডেঙ্গুতে হাসপাতালে আরও ১,৬৩৩ জন icon ৪৫ কোটি ডলারের ঋণ পাচ্ছে বাংলাদেশ icon যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান মাহমুদুল হক icon ডিএসইতে ব্যাংক খাতের দাপট, দর বেড়েছে ১৫ কোম্পানির icon ইউরোপে নতুন শুল্ক, চাপে চীনা ই-কমার্স icon মজুরি বোর্ড গঠনের ঘোষণা, আন্দোলন নয় icon বাজার মূলধন কমেছে ৭ হাজার কোটি টাকা icon ঢাকায় বাস রুটে বড় পরিবর্তন icon মালয়েশিয়াগামীদের মেডিকেল ফি ৮ হাজার icon ২০৩০ পর্যন্ত কর অব্যাহতি চায় ডিবিএ icon কোন বোর্ডে পাসের হার কত? icon সোনার দামে বড় পতন icon এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ icon কৃষিঋণ মওকুফে চাঙা গ্রামীণ অর্থনীতি icon এইচএসসির ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে icon সংঘাত দীর্ঘ হলে বাড়বে মূল্যস্ফীতি icon কমলা শাড়িতে মোহনীয় পরীমনি icon ডেঙ্গুতে মৃত্যু ৩, হাসপাতালে ভর্তি ১,২৬২ icon বাংলাদেশ-জাপান সহযোগিতা বাড়ানোর আলোচনা icon পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু icon রূপপুরে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু icon কমলো সোনার দাম icon এলডিসি উত্তরণে সময় বাড়ল ৩ বছর
down of head

সিংহভাগ কোম্পানির শেয়ারদর কমায় সূচক ও লেনদেনে পতন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রোববার চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে সিংহভাগ শেয়ারের দর কমায় ডিএসইর সব সূচকের পতন হয়েছে। একইসঙ্গে গতকাল ডিএসইর লেনদেন আগের দিনের তুলনায় কমে ৬০০ কোটি টাকার নিচে নেমেছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থানের ধারা অব্যাহত ছিল এবং দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৪০ দশমিক ৫৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৮ শতাংশ কমে ৫ হাজার ৯০১ দশমিক ১১ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৬১ শতাংশ কমে ১ হাজার ২৮৫ দশমিক ০২ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৬ দশমিক ৬৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৩২ শতাংশ কমে দুই হাজার ৫১ দশমিক ০৪ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৫৮০ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬১০ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ২৯ কোটি ৭৫ লাখ টাকা কমেছে। এদিন ১৮ কোটি ৮২ লাখ ৮৮ হাজার ৬৬৪টি শেয়ার ১ লাখ ৮৯ হাজার ৯৯০ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯৭ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৫টির, কমেছে ৩০৪টির এবং অপরিবর্তিত ছিল ২৮টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। কোম্পানিটির ৩৩ কোটি ৩ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা বেস্টহোল্ডিংস লিমিটেডের ৩১ কোটি ১১ লাখ, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২৩ কোটি ৫৭ লাখ, গোল্ডেনসন লিমিটেডের ২১ কোটি ৪৮ লাখ, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ২০ কোটি ৫৯ লাখ, মালেক স্পিনিং মিলস লিমিটেডের ১৯ কোটি ৪৯ লাখ, শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ১৯ কোটি ১৩ লাখ, এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৫ কোটি ৪০ লাখ, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১৪ কোটি ২৯ লাখ এবং গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১১ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গতকাল ৯ দশমিক ৯৫ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। এর পরের অবস্থানে থাকা রূপালী ব্যাংক লিমিটেডের ৯ দশমিক ৪৬ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৫ দশমিক ৪৬ শতাংশ, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ডের ৩ দশমিক ৮৪ শতাংশ, এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩ দশমিক ৪৩ শতাংশ, শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ৩ দশমিক ৩৫ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৩ দশমিক ২৮ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২ দশমিক ৯৪ শতাংশ, শাশা ডেনিমস লিমিটেডের ২ দশমিক ৭১ শতাংশ, এনভয় টেক্সটাইল লিমিটেডের ২ দশমিক ৫৪ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৩৭ দশমিক ৮২ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৭ শতাংশ কমে ১০ হাজার ১৩০ দশমিক ২৯ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৬৪ দশমিক ৯৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৮ শতাংশ কমে ১৬ হাজার ৮৭২ দশমিক ২৪ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত ছিল ২৬টির দর। সিএসইতে গতকাল মোট ৫৮ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ১৮ কোটি ৩২ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল সিএসইতে ৪০ কোটি ১২ লাখ টাকার লেনদেন বেড়েছে।

সিএসইতে গতকাল লেনদেনের শীর্ষে উঠে আসে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির মোট ৩৯ কোটি ৯৮ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। এর পরের অবস্থানে থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ৩ কোটি ২৬ লাখ ৩০ হাজার, ইস্টার্ন ব্যাংক পিএলসির ৩ কোটি ১৬ লাখ ৫০ হাজার, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেডের ২ কোটি ১৬ লাখ ৯০ হাজার, নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এক কোটি ৫৮ লাখ ৪০ হাজার, বেস্ট হোল্ডিংস লিমিটেডের এক কোটি ২৯ লাখ ৮০ হাজার, দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৬১ লাখ ১০ হাজার, শিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪০ লাখ, রবি আজিয়াটা লিমিটেডের ৩৪ লাখ ২০ হাজার এবং পূবালী ব্যাংক লিমিটেডের ২৬ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সম্পর্কিত খবর