শিরোনাম
icon বেস্ট ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা সভা icon সফটওয়্যার জটিলতায় বন্ধ সঞ্চয়পত্র বিক্রি icon ৪ দিন বন্ধ পদ্মা ব্যাংকের সব সেবা icon ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি icon বরিশালে পপুলার লাইফের চেক বিতরণ ও আলোচনা icon খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে বাংলাদেশ ব্যাংকের বহুমুখী উদ্যোগ icon হাম ও উপসর্গে ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৩৮ icon পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই icon এম.এল. ডাইংয়ের এজিএম ২৪ ডিসেম্বর icon প্যারামাউন্ট টেক্সটাইলের পর্ষদ সভা ৩০ নভেম্বর icon ব্যাংক পর্ষদে মন্ত্রী-এমপি নিষিদ্ধের প্রস্তাব icon সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ১,২২০ কোটি icon মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর icon শাসনগত ব্যর্থতার দায় শ্রমিকের নয়: সিপিডি icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩৩৫ জন গ্রেপ্তার icon সমৃদ্ধ দেশ গড়তে এসএমই খাতের বিকল্প নেই: প্রধানমন্ত্রী icon এলিট গার্মেন্টস থেকে ঋণ নেবে আইএসএন icon পর্ষদ না দিলে ইসলামী ব্যাংকে ঢুকতে পারবেন না প্রশাসক icon ৮৪ মিশনে শিক্ষাভাতা পুনর্নির্ধারণ, সর্বোচ্চ ৪৭ লাখ icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৬৪১ কোটি টাকার icon ধনীদের চেয়ে গরিবের ভ্যাটের বোঝা ৭ গুণ বেশি: র‍্যাপিড icon মতিন স্পিনিংয়ের উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে icon জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
down of head

৫৬ সেকেন্ডের ভিডিওতে কোন সম্পর্কের ইঙ্গিত দিলেন রাজ-বুবলী

হিমাগারের পাটাতনে বের হয়ে আছে শবনম বুবলীর মরদেহ। আর সেদিকে হতবাক হয়ে চেয়ে বসে আছেন শরিফুল রাজ। এমনই এক করুণ দৃশ্য দেখা গেছে ‘দেয়ালের দেশ’ সিনেমার ফার্স্ট লুকে। যে দৃশ্য দেখে হতভম্ব হয়েছেন দর্শকরাও।

শনিবার বিকেলে পূর্ব ঘোষণা অনুযায়ী ‘দেয়ালের দেশ’ সিনেমার টিজার মুক্তি পায়। মিশুক মনিরের পরিচালনায় এতে চিত্রনায়িকা শবনম বুবলী ও চিত্রনায়ক শরিফুল রাজ ছাড়াও আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, শাহাদাত হোসেন, সমাপ্তি মাশুক, স্বাগতা প্রমুখ। আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

এদিকে সিনেমাটির ৫৬ সেকেন্ডের টিজার প্রকাশের পরপরই আলোচনায় উঠে এসেছে তা। এর চিত্রায়ণ, গল্পের রহস্যময় প্লট, রাজ-বুবলীর সাদামাটা সাজসজ্জা, তাদের দুর্দান্ত অভিনয় এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক―সবকিছু এক রহস্যের ইঙ্গিত প্রকাশ করেছে। একই সঙ্গে প্রশংসা করছেন দর্শকরা।

প্রকাশ হওয়া টিজার দেখে বোঝা যাচ্ছে, রাজ মর্গে কাজ করেন। আর বুবলী একজন সাধারণ মেয়ে। স্বাভাবিকভাবেই মনে হয় তাদের মধ্যে সম্পর্ক রয়েছে। কিন্তু সেটি কেমন সম্পর্ক, তা স্পষ্ট বোঝা যায়নি।

সরকারি অনুদানের এ সিনেমাটি নির্মাণ করেছেন মিশুক মনি। কাহিনি ও চিত্রনাট্যও লিখেছেন তিনি। সিনেমাটির ব্যাপারে এ পরিচালক বলেন, সাধারণত অনুদানের সিনেমা নিয়ে দর্শকদের এক ধরনের গৎবাঁধা চিন্তা রয়েছে। তবে এই গল্পটি ভিন্ন। আশা করি এটি দর্শকদের কাছে ভীষণ ভালো লাগবে।

বুবলী বলেছেন, এ সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত নেয়া আমার জন্য অনেকটা কঠিন সিদ্ধান্ত ছিল। এতে আমাকে একজন নায়িকা নয়, চরিত্র হয়ে উঠতে হয়েছিল। পর্দায় সেই চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করার একটা চ্যালেঞ্জও ছিল। তবে টিমের সবার সহযোগিতায় সেটি সম্ভব হয়েছে।

সম্পর্কিত খবর