শিরোনাম
icon বেস্ট ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা সভা icon সফটওয়্যার জটিলতায় বন্ধ সঞ্চয়পত্র বিক্রি icon ৪ দিন বন্ধ পদ্মা ব্যাংকের সব সেবা icon ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি icon বরিশালে পপুলার লাইফের চেক বিতরণ ও আলোচনা icon খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে বাংলাদেশ ব্যাংকের বহুমুখী উদ্যোগ icon হাম ও উপসর্গে ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৩৮ icon পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই icon এম.এল. ডাইংয়ের এজিএম ২৪ ডিসেম্বর icon প্যারামাউন্ট টেক্সটাইলের পর্ষদ সভা ৩০ নভেম্বর icon ব্যাংক পর্ষদে মন্ত্রী-এমপি নিষিদ্ধের প্রস্তাব icon সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ১,২২০ কোটি icon মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর icon শাসনগত ব্যর্থতার দায় শ্রমিকের নয়: সিপিডি icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩৩৫ জন গ্রেপ্তার icon সমৃদ্ধ দেশ গড়তে এসএমই খাতের বিকল্প নেই: প্রধানমন্ত্রী icon এলিট গার্মেন্টস থেকে ঋণ নেবে আইএসএন icon পর্ষদ না দিলে ইসলামী ব্যাংকে ঢুকতে পারবেন না প্রশাসক icon ৮৪ মিশনে শিক্ষাভাতা পুনর্নির্ধারণ, সর্বোচ্চ ৪৭ লাখ icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৬৪১ কোটি টাকার icon ধনীদের চেয়ে গরিবের ভ্যাটের বোঝা ৭ গুণ বেশি: র‍্যাপিড icon মতিন স্পিনিংয়ের উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে icon জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
down of head

মিরসরাইয়ে ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মালবাহী ট্রাকের পেছনে মিনি কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলে কার্ভাডভ্যান চালক ও গাড়ির মালিক নিহত হয়েছেন।

রোববার সকাল ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামুখী লেনে নিজামপুর রিদোয়ান ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আব্দুর রহিম (৪৭) ও মাসুম বিল্ল্যাহ (৪২)। আব্দুর রহিম কাভার্ডভ্যান চালক। তিনি পাবনা জেলার ঈশ্বরদী থানার বাবুছড়া গ্রামের মো. আজহার আলী মিজানের ছেলে।

গাড়ির মালিক মাসুম বিল্ল্যাহ বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার হালুয়া গ্রামের মৃত আলাউদ্দিন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী তাপস চন্দ্র বলেন, রোববার সকালে দ্রুত গতির একটি মিনি কার্ভাডভ্যান মালবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে কাভার্ডভ্যানটি সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে কাভার্ডভ্যানে থাকা চালক ও গাড়ির মালিক ঘটনাস্থলে নিহত হন।

কুমিরা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো আলমগীর হোসেন বলেন, রোববার সকাল ৮টায় মহাসড়কের নিজামপুর রিদোয়ান ফিলিং স্টেশন এলাকায় চট্টগ্রামমুখী লেনে মালবাহী ট্রাকের পিছনে মিনি কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলে ২ জন নিহত হন। দুর্ঘটনাকবলিত গাড়ি ও নিহত ব্যক্তিদের লাশ থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, চালক চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোর কারণে এ ঘটনায় ঘটতে পারে। তাছাড়া খুব সম্ভবত মালবাহী ট্রাকটি ধীরগতিতে ছিল।

সম্পর্কিত খবর