শিরোনাম
icon শীতের সবজি বাজারে, বিপাকে ক্রেতারা icon নভেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা icon ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা icon বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিক আন্দোলন icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত icon আইএমএফের ডিএমডি হচ্ছেন চীনা উপমন্ত্রী icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫
down of head

চট্টগ্রামে হাতির আক্রমণে কৃষক নিহত

চট্টগ্রামের বাঁশখালীতে বন্য হাতির আক্রমণে আজগর হোসেন (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত আজগর হোসেন পূর্ব চাম্বল খলিফাপাড়া এলাকার মৃত পুতন আলীর ছেলে।

শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার চাম্বল ইউনিয়নের জঙ্গল চাম্বল রইব্বার ঝিরি পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, প্রতিদিনের মতো জঙ্গল চাম্বল পাহাড়ি এলাকায় নিজের সবজি খেতে কাজ করছিলেন আজগর হোসেন। হঠাৎ একদল বন্য হাতি তাকে আক্রমণ করে। হাতির পদতলে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘটনাস্থল থেকে আজগর হোসেনের রক্তাক্ত দেহ উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভয়ারণ্য রেঞ্জের জলদি রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, শনিবার বিকালে স্থানীয় কৃষক আজগর হোসেন পাহাড়ের ঢালুতে সবজিখেতে কাজ করার সময় বন্য হাতির আক্রমণে মৃত্যুবরণ করেন। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করি। মৃত্যুর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এদিকে শিগগিরই নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলেও জানান তিনি।

সম্পর্কিত খবর