শিরোনাম
icon নভেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা icon ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা icon বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিক আন্দোলন icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত icon আইএমএফের ডিএমডি হচ্ছেন চীনা উপমন্ত্রী icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫ icon অগ্নি সিস্টেমসের লভ্যাংশ ঘোষণা
down of head

সীমান্ত থেকে আসা ট্রাকে দেড় কেজি হেরোইন

সীমান্তবর্তী এলাকা থেকে ট্রাকে বহন করে গাজীপুরে আনার পর দেড় কেজি হেরোইনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হেরোইনের মূল্য দেড় কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।

রোববার সাংবাদিক সম্মেলন করে এসব তথ্য জানান গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (অপরাধ, উত্তর) খাইরুল আলম।

তিনি বলেন, গ্রেপ্তার হওয়াদের মধ্যে রয়েছেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার বালুগ্রাম (তেকোনা) গ্রামের আল আমিনের ছেলে ফাহাদ হোসেন (২৭) এবং একই জেলার বালুগ্রাম (মানপুর) গ্রামের সেমাজুল ইসলামের ছেলে সাফাত হোসেন (২০)।

পুলিশ কর্মকর্তা বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার সদর থানার একাধিক পুলিশ টিম নগরের লক্ষ্মীপুরা এলাকার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গেটের সামনে পাকা রাস্তায় অবস্থান নেয়। এসময় একটি ট্রাকের গতিবিধি সন্দেহ হওয়ায় পুলিশ ট্রাক থামিয়ে জিজ্ঞাসাবাদ করে।

ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ট্রাকের চালক ও হেলপার ট্রাকে হেরোইন আছে বলে স্বীকার করেন। পরে ড্রাইভারের সিটের পিছনে বিশেষ কায়দায় রাখা ১৪টি পলিথিন প্যাকেট থেকে এক কেজি ৪৫৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

খাইরুল আলম বলেন, আসামীরা জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে গাজীপুরের এক ব্যক্তির কাছে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিলো।

এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত করে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা। মাদক পরিবহণ ও পাচারে ব্যবহার করা ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

সম্পর্কিত খবর