শিরোনাম
icon পেঁয়াজের উৎপাদন বেড়েছে, কমেছে আলু-গম icon কিউআর কোডে সরাসরি টাকা পাঠানোর সুযোগ icon টানা তিন মাস পোশাক রপ্তানি বাড়লো icon প্রাইজ বন্ডে মিলল ৬ লাখ টাকার বিজয়ী icon কারখানা চালু রাখা ও নিরাপত্তায় প্রধানমন্ত্রীর নির্দেশ icon দুই শিল্পাঞ্চলে ২৭৭ কারখানা বন্ধ icon ৪ দিন গ্যাসের চাপ কম থাকবে icon অক্টোবরেও রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা icon ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ভর্তি ১৯২৯ icon লেনদেনের শীর্ষে মতিন স্পিনিং মিলস icon সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা icon গার্ডিয়ান লাইফের ৫০ কর্মকর্তাকে বিআইপিডির প্রশিক্ষণ প্রদান icon পতনে শুরু শেয়ারবাজারের সপ্তাহ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রে*প্তা*র ৫০৫ জন icon এলডিসি ছাড়ে বাড়তি সময়, কৃতিত্ব দেখানোর পালা: সিপিডি icon ৩ নভেম্বর শুরু হচ্ছে দুই দিনব্যাপী সোলার এক্সপো icon লোকসানে ইসলামী ব্যাংক icon প্রিমিয়ার ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon পিপলস ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon শ্রমিকদের মজুরি বোর্ড গঠন icon হ্যালোইনে ভিন্ন রূপে অপু বিশ্বাস icon সিএফও নিয়োগ নিয়ে ৩ নভেম্বর বিআইএ’র বৈঠক icon গাজীপুর-মিরপুরে শ্রমিক বিক্ষোভ, যানজটে দুর্ভোগ icon ঢাকায় ৬ রুটে পরীক্ষামূলক বাস চালু icon পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
down of head

স্কুলছাত্র মামুনুর রশীদ, সহপাঠী চঞ্চলপুত্র

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব তিনি। ফেসবুকে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের নতুন সব খবর দিয়ে থাকেন। তারই ধারাবাহিকতায় শনিবার দুপুরে ফেসবুকে দুটি ছবি শেয়ার করেন চঞ্চল। ছবি দুটিতে দেখা যায়, চঞ্চল চৌধুরীর ছেলে শৈশব রোদ্দুর শুদ্ধ ও বর্ষীয়ান নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদকে। আর তাদের দুজনের পরনে স্কুলের ইউনিফর্ম, কাঁধে ঝোলানো স্কুল ব্যাগ।

ছবির ক্যাপশনেই আবার তা স্পষ্ট করেছেন চঞ্চল। জানিয়েছেন, এটি একটি সাত পর্বের ধারাবাহিক নাটকের দৃশ্য। বৃন্দাবন দাসের রচনা ও এজাজ মুন্নার পরিচালনায় ঈদের এই নাটকের নাম ‘ইতি তোমার আমি।’ ভেঁপু ক্রিয়েশনস লিমিটেড প্রযোজিত এই নাটক প্রচার হবে একটি বেসরকারি টেলিভিশনে।

চঞ্চল চৌধুরীর কথায়, দাদা-নাতি দুইজনই নাকি স্কুলে পড়ে! দাদা মামুনুর রশীদ, নাতি শৈশব রোদ্দুর শুদ্ধ। প্রবল বন্ধুত্ব দুজনের। শুদ্ধর টেলিভিশনে অভিনয় শুরু হলো বৃন্দাবনদার লেখা নাটক দিয়ে, মামুন ভাইয়ের সঙ্গে প্রথম অভিনয়, এর চেয়ে বড় সৌভাগ্য ওর কী হতে পারে!

‘মনপুরা’খ্যাত এই তারকা বলেন, এর আগে শুদ্ধ একটি নাটকে কাজ করেছিল, সেটা স্রেফ শুটিং সেটে বেড়াতে গিয়ে একটা বর্ধিত দৃশ্যে। এবার একেবারে প্রস্তুতি নিয়ে বড় চরিত্রে অভিষেক হচ্ছে। নির্মাতা তিন দিনের শিডিউল নিয়েছেন ওর। ফলে এটাই ওর প্রথম পূর্ণাঙ্গ কাজ।

 

সম্পর্কিত খবর