শিরোনাম
icon পেঁয়াজের উৎপাদন বেড়েছে, কমেছে আলু-গম icon কিউআর কোডে সরাসরি টাকা পাঠানোর সুযোগ icon টানা তিন মাস পোশাক রপ্তানি বাড়লো icon প্রাইজ বন্ডে মিলল ৬ লাখ টাকার বিজয়ী icon কারখানা চালু রাখা ও নিরাপত্তায় প্রধানমন্ত্রীর নির্দেশ icon দুই শিল্পাঞ্চলে ২৭৭ কারখানা বন্ধ icon ৪ দিন গ্যাসের চাপ কম থাকবে icon অক্টোবরেও রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা icon ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ভর্তি ১৯২৯ icon লেনদেনের শীর্ষে মতিন স্পিনিং মিলস icon সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা icon গার্ডিয়ান লাইফের ৫০ কর্মকর্তাকে বিআইপিডির প্রশিক্ষণ প্রদান icon পতনে শুরু শেয়ারবাজারের সপ্তাহ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রে*প্তা*র ৫০৫ জন icon এলডিসি ছাড়ে বাড়তি সময়, কৃতিত্ব দেখানোর পালা: সিপিডি icon ৩ নভেম্বর শুরু হচ্ছে দুই দিনব্যাপী সোলার এক্সপো icon লোকসানে ইসলামী ব্যাংক icon প্রিমিয়ার ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon পিপলস ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon শ্রমিকদের মজুরি বোর্ড গঠন icon হ্যালোইনে ভিন্ন রূপে অপু বিশ্বাস icon সিএফও নিয়োগ নিয়ে ৩ নভেম্বর বিআইএ’র বৈঠক icon গাজীপুর-মিরপুরে শ্রমিক বিক্ষোভ, যানজটে দুর্ভোগ icon ঢাকায় ৬ রুটে পরীক্ষামূলক বাস চালু icon পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
down of head

‘ড. ইউনূসকে হয়রানিতে নষ্ট হতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক’

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানি করা হচ্ছে বলে দাবি করে তার বিরুদ্ধে সব হয়রানিমূলক কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের আইন বিষয়ক কমিটির চেয়ারম্যান ডিক ডারবিন। একইসঙ্গে ড. ইউনূসের বিরুদ্ধে প্রতিহিংসামূলক হয়রানি বন্ধ না হলে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নষ্ট হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

বৃহস্পতিবার ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের সঙ্গে বৈঠক ক‌রে এ অভিমত জানান ডিক ডারবিন। বৈঠকে ‘ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে হয়রানি’ বন্ধের আহ্বান জানান এ সিনেটর।

বাংলাদে‌শি দূতের সঙ্গে বৈঠ‌কের এক‌টি ছ‌বি নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে সিনেটর ডারবিন লিখেছেন, বাংলাদেশের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ককে মূল্য দেয় যুক্তরাষ্ট্র। রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা দেওয়ায় আমি বাংলাদেশের প্রশংসা করি। কিন্তু ড. ইউনূসের বিরুদ্ধে প্রতিহিংসা অবসানের ব্যর্থতা দুদেশের অংশীদারত্বে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এদিকে ড. ইউনূসের বিরুদ্ধে মামলার প্রক্রিয়ায় উদ্বেগ জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। গত সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন মামলার প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। ড. ইউনূসকে হয়রানি ও ভয় দেখাতে এসব মামলায় আইনের অপব্যবহারের আশঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

সম্পর্কিত খবর