শিরোনাম
দেড় ঘণ্টায় ৩ ভূমিকম্প, কাঁপল দেশমেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার ৭ গোলবিশ্ব অর্থনীতির ভারসাম্য এশিয়ার দিকে: সিপিডি চেয়ারম্যান৩-৪ গুণ দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছি: তথ্যমন্ত্রীহামে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১১৫৩ডিএসইতে পিই রেশিও কমেছে দশমিক ৭৯ শতাংশশাহজালালে আড়াই কোটির স্বর্ণ-সিগারেট আটকমাল্টার অস্বাভাবিক দামে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীরবিডিনিউজের প্রধান সম্পাদক আর নেইময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, শিশুসহ নিহত ৭দেশে ভূমিকম্প অনুভূতপ্রি-শিপমেন্ট ঋণ তহবিল ৭ হাজার কোটি টাকাতিন মাসে পোশাক রপ্তানি বেড়েছে ৬.১০%সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়
down of head

প্রথম দিনেই বাজিমাত করল ‘শয়তান’

বলিউড বক্স অফিসে শুভ সূচনা করেছে অজয় দেবগন ও মাধবন অভিনীত হরর-থ্রিলার ‘শয়তান’। প্রথম দিনের আয়ের অঙ্ক আরেকটি সফল সিনেমার ইঙ্গিত দিচ্ছে।

বলিউড হাঙ্গামার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ‘শয়তান’ আয় করেছে প্রায় ১৫ কোটি রুপি। এর মাধ্যমে আয়ের পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে সিনেমাটি।

প্রতিবেদনে বলা হয়, এ আয়ে দেশটির শীর্ষ তিনটি ন্যাশনাল চেইন দারুণ সাহায্য করেছে। এখান থেকে আয়ের প্রায় ৫০ শতাংশ বা সোয়া ৭ কোটি রুপি এসেছে। তুলনামূলকভাবে শহুরে দর্শক বেশি দেখলেও ‘শয়তান’-এর গ্রহণযোগ্যতা সবখানেই ভালো। বিশেষ করে মহাশিবরাত্রির ছুটি সিনেমাটিকে সুবিধাজনক অবস্থান দিয়েছে।

সাধারণত বলিউডের হরর থ্রিলার সিনেমা নিয়ে দর্শক প্রত্যাশা কমই থাকে। কারণ, এ ধারায় ভারতের সিনে ইন্ডাস্ট্রির সক্ষমতা কম। সে তুলনায় হরর-কমেডি কিছুটা এগিয়ে আছে।

শুরুতে ‘শয়তান’ নিয়ে ততটা আলোচনা ছিল না। কিন্তু ট্রেলার প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় ইতিবাচক আলোচনা দেখা যায়। এরপর গতকাল মুক্তির ভারতের জনপ্রিয় সমালোচকরা প্রশংসা করেন।

বিশ্লেষকরা বলছেন, ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ঘরানার হওয়ায় বিশেষ সুবিধা পাবে ‘শয়তান’। তবে ছবির মূল আকর্ষণ হলো টানটান গল্প ও যথাযথ অভিনয়।

সিনেমাটিতে অজয় দেবগন ও মাধবনের সঙ্গে আরো আছেন দক্ষিণের জনপ্রিয় মুখ জ্যোতিকা।

সম্পর্কিত খবর