শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

রমজানে গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন কঠিন হবে: বাইডেন

গাজায় যুদ্ধবিরতির জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মন্তব্য করেছেন, রমজানে এ চুক্তি বাস্তবায়ন কঠিন হবে। খবর আরব নিউজ।

গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন বলেন, রমজানে গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন করা কঠিন হবে। তবে গত পাঁচ মাস ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে রমজানে যুদ্ধবিরতিতে পৌঁছানোর চেষ্টা আরো জোরদার করা হবে।

পূর্ব জেরুজালেমে চলমান সহিংসতা নিয়েও এ সময় উদ্বেগ প্রকাশ করেন তিনি।

গত মাস থেকে গাজায় যুদ্ধবিরতির জোর চেষ্টা চালালেও উপত্যকাটিতে ইসরায়েলি হামলা চলমান রয়েছে। এতে প্রতিদিনই প্রাণ হারাচ্ছে নারী ও শিশুরা।

গতকাল নারী দিবসে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, অপুষ্টি ও পানিশূন্যতায় মৃত্যুঝুঁকিতে রয়েছে গাজার অন্তত ৬০ হাজার গর্ভবতী নারী। এ অবস্থার মধ্যেই গড়ে প্রতি মাসে ৫ হাজার নারী সন্তান প্রসব করছেন।

গত বছরের ৭ অক্টোবর পর গাজায় ইসরায়েলের হামলায় ৩০ হাজার ৮৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭২ হাজার ৪০২ জন।

সম্পর্কিত খবর