শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

২১৭ বার করোনা টিকা নিয়েছেন যিনি

গত আড়াই বছরে মোট ২১৭ ডোজ করোনা টিকা নেওয়ার পরও সুস্থ-স্বাভাবিক রয়েছেন জার্মানিতে ৬২ বছর বয়সী এক ব্যক্তি। এখন পর্যন্ত শারীরিক বা মানসিক কোনো প্রকার পার্শ্বপ্রতিক্রিয়ায় ভোগেননি তিনি।

অদ্ভুত এই ঘটনাটি সম্প্রতি প্রকাশ করেছে আন্তর্জাতিক চিকিৎসা সাময়িকী দ্য ল্যানসেট ইনফেকশাস ডিজিজ। ল্যানসেটে সংবাদটি প্রকাশিত হওয়ার পর জার্মানির এরলানগেন-ন্যুরেমবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা স্বতঃপ্রণোদিত হয়ে ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে তাকে বিশ্ববিদ্যালয়ে আসার আমন্ত্রণ জানান।

আমন্ত্রণ রক্ষা করে ওই ব্যক্তি বিশ্ববিদ্যালয়ে আসেন এবং গবেষকদের প্রশ্নের উত্তরে জানান, গত ২৯ মাসে মোট ২১৭ বার করোনা টিকার ডোজ নিয়েছেন তিনি এবং এখন পর্যন্ত কোনো প্রকার শারীরিক-মানসিক প্রতিক্রিয়া বোধ করেননি।

ওই ব্যক্তি আরও জানান, কারো পরামর্শে বা চাপে পড়ে তিনি এ কাজ করেননি। নিজের ইচ্ছেতেই ব্যক্তিগত উদ্যোগে নিয়েছেন এতগুলো টিকা।

এরলানগেন-ন্যুরেমবার্গ বিশ্ববিদ্যালয়ের অণুজীববিদ্যা (মাইক্রোবায়োলজি) বিভাগের অধ্যাপক ড. কিলিয়ান স্কোবার বিবিসিকে এ প্রসঙ্গে বলেন, ‘সংবাদপত্রে ওই ব্যক্তির খবর প্রকাশের পর আমরা তার সম্পর্কে জানতে পারি এবং তাকে বিশ্ববিদ্যালয়ে আসার আমন্ত্রণ জানাই। আমরা তাকে বলেছিলাম যে বিশ্ববিদ্যালয় তার শরীর পরীক্ষা করে দেখতে চায়। তিনি বেশ আগ্রহের সঙ্গে আমাদের সহযোগিতা করেছেন।’

সেই অনুযায়ী ওই ব্যক্তি বিশ্ববিদ্যালয়ে আসার পর তার রক্ত ও লালার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেন তারা।

যে ফল পাওয়া গেল পরীক্ষায়

৬২ বছর বয়সী ওই ব্যক্তি যে ২১৭টি টিকার ডোজ গ্রহণ করেছেন, সেগুলো ছিল ম্যাসেঞ্জার রাইবো নিউক্লিয়িক এসিড বা এমআরএনএ করোনা টিকা ফাইজার-এন বায়োএনটিক এবং মডার্না। এ প্রযুক্তিতে তৈরি টিকা মানবদেহে প্রবেশের পর দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা বা শ্বেত রক্ত কণিকাকে কোনো একটি নির্দিষ্ট রোগের বিরুদ্ধে বিশেষভাবে প্রশিক্ষিত করে তোলে।

বিবিসিকে ড. স্কোবার বলেন, ‘আমাদের ধারণা ছিল, উপর্যুপরি টিকা গ্রহণের ফলে হয়তো তার রক্তের শ্বেত রক্ত কণিকাগুলো দুর্বল হয়ে পড়েছে। কিন্তু (পরীক্ষায়) তার রক্ত কণিকায় কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি। এমনকি, তিনি এ পর্যন্ত কখনও কোভিডেও আক্রান্ত হননি।’

৩ ডোজই যথেষ্ট

বিবিসিকে ড. স্কোবার জানিয়েছেন, করোনা থেকে সুরক্ষা পেতে পর্যায়ক্রমে তিন ডোজ টিকাই যথেষ্ট। বিবিসিকে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ওই ব্যক্তি সৌভাগ্যবান। তার শারীরিক অবস্থা এমন যে বার বার টিকা নেওয়ার পরও তাকে কোনো পার্শ্বপ্রতিক্রিয়ায় ভুগতে হয়নি।’

‘তবে এই ব্যাপারটিকে আমরা প্রশ্রয় দিতে চাই না। কারণ, সবার শারীরিক অবস্থা এক রকম নয়। ওই ব্যক্তিকে অনুসরণ করে যদি সবাই একের পর এক টিকার ডোজ গ্রহণ করা শুরু করেন, তাহলে বিপর্যয় দেখা দিতে পারে।’

‘বরং বর্তমান যে গবেষণা, সেটির ওপরই আমাদের আস্থা রাখা উচিত; আর সেই গবেষণা বলছে, করেনাা থেকে চুড়ান্ত সুরক্ষা নিশ্চিত করার জন্য তিন ডোজ টিকাই যথেষ্ট।’

সম্পর্কিত খবর