শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

পরিণীতি কি মা হচ্ছেন!

মাত্র কয়েকদিন আগেই অন্তঃসত্ত্বার খবর দিয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এমনকি এই শরীরে আম্বানীদের বিয়ের মঞ্চে নেচেছেনও এই অভিনেত্রী। তবে এবার বলিপাড়ায় উঠেছে নতুন গুঞ্জন। বলিউডের আরেক অভিনেত্রী পরিণীতি চোপড়াও নাকি এবার সুখবর দিতে চলেছেন!

গত বছরের সেপ্টেম্বরে আম আদমি নেতা রাঘব চাড্ডা সঙ্গে গাঁটছড়া বাঁধেন পরিণীতি চোপড়া। বিয়ের পাঁচ মাস পেরোতেই নাকি অন্তঃসত্ত্বা অভিনেত্রী! সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে অভিনেত্রীর একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিও দ্রুতই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তাঁর পরনে ঢিলেঢালা কালো রঙের একটি ম্যাক্সি পোশাকে দেখা গিয়েছিল। তাঁর ওপরে জ্যাকেট, চোখে রোদচশমা। এ সময় ক্যামেরাকে যেন এড়িয়ে যেতে চাইছিলেন অভিনেত্রী। কিন্তু পাপারাজ্জিদের ফাঁকি দেওয়া কি এতো সহজ! এ সময় পরিণীতি চোপড়াকে ক্যামেরাবন্দী করে পাপারাজ্জিরা।

নায়িকার পোশাক আর তড়িঘড়ি করে যাওয়ার দৃশ্য দেখে ভক্তরা ভেবেই নিয়েছেন—মা হতে চলেছেন নায়িকা। অবশ্য গুঞ্জন নিয়ে এখনো মুখ খোলেননি পরিণীতি চোপড়া।

দিল্লিতে পরিণীতির শ্বশুরবাড়ি, আর মুম্বাইয়ে কর্মস্থল। দুটিই একহাতে সামলাচ্ছেন পরিণীতি। সে কারণে প্রায়ই বিমানবন্দরে দেখা যায় অভিনেত্রীকে। সম্প্রতি নিজের গানের ক্যারিয়ারও শুরু করেছেন তিনি। সদ্য তাঁর কনসার্ট হয়েছে মুম্বাইয়ে।

সম্পর্কিত খবর