শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

চুপিসারে দুবাইয়ের হাসপাতালে কি করছেন মিমি

টালিউড অভিনেত্রী ও রাজনীতিবিদ মিমি চক্রবর্তী। কয়েকদিন আগে সংসদ সদস্য থেকে পদত্যাগ করেন ভারতের যাদবপুরের এ তৃণমূল এমপি। সম্প্রতি চুপিসারে দুবাই গিয়েছেন তিনি, নেন সেখানের হাসপাতালে চিকিৎসাও। কী হয়েছে নায়িকার?

জানা গেছে, দুবাইয়ে ঘুরতে শুধু যাননি মিমি। সেখানে হাসপাতালে নিয়েছেন এক বিশেষ থেরাপিও। যার বিজ্ঞানসম্মত নাম ‘কাইরোপ্যাকটিক’।

মিমি সাংবাদিকদের নজর এড়িয়ে এয়ারপোর্ট লুক শেয়ার করেও নয়। অনেকটা চুপিসারেই তিনি পাড়ি দিয়েছিলেন বিদেশে। পৌঁছানোর পর শেয়ার করছিলেন বেশ কিছু ছবিও।

তার ইনস্টা স্টোরি জানান দিচ্ছে দুবাই হয়ে গিয়ে ওই চিকিৎসা করিয়েছেন তিনি। কেন করা হয় ওই ধরনের চিকিৎসা? বিজ্ঞান জানাচ্ছে, এটি এমন এক ধরনের পদ্ধতি যার দ্বারা পেশি ও স্নায়ুর ব্যথা কমানো হয়। গাঁটের ব্যথা থেকে শুরু করে কোমর, ঘাড়ের ব্যথার দ্রুত উপশম ঘটায় এই পদ্ধতি। দরকার হয় না কোনো অস্ত্রোপচারের। তবে এই বিশেষ পদ্ধতি গ্রহণের ক্ষেত্রে হতে হয় সাবধান। একটু ভুলেই গুরুতর ক্ষতিগ্রস্ত হতে পারে দেহ। ভেঙেও যেতে পারে হাড়। চতুর্দিকে কাজের পাহাড়, সেই কারণেই একটু ‘আরাম’ পেতে দুবাইয়ে গিয়েছিলেন মিমি?

মিমির মাইগ্রেনের গুরুতর সমস্যা আছে। গত জানুয়ারি মাসেই মাইগ্রেনের যন্ত্রণায় কাতর হয়ে একটি পোস্ট করেছিলেন তিনি। সেখানে লিখেছিলেন, ‘মাইগ্রেন থেকে বাঁচা শুধু মুশকিল নয়, একেবারে অসম্ভব।’

তবে দুবাই থেকে ফিরে এসেছেন মিমি। ফিরে এসেছেন নিজের জায়গায়, কাছের মানুষদের কাছে। কিছুদিন আগেই রাজনীতিকে চিরবিদায় জানানোর কথা বলেছিলেন তিনি। আপাতত তিনি মন দিয়েছেন তার ফিল্মি কেরিয়ারে। প্রেমেন্দু বিকাশ চাকীর আলাপ ছবিতে আবিরের বিপরীতে দেখা যাবে তাকে। চলছে সেই ছবির শুটিং।

সম্পর্কিত খবর