শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

ডি৮ সদস্যদের আন্তঃবাণিজ্য বাড়াতে ঢাকা ঘোষণা

বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, মিসর, নাইজেরিয়া, ইরান, ইন্দোনেশিয়া ও তুরস্ক—এ আটটি উন্নয়নশীল দেশের জোট আন্তর্জাতিক সংস্থা ডেভেলপিং এইট বা ডি৮ নিজেদের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের উদ্দেশ্যে ছয় দফার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে আন্তঃবাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা সম্প্রসারণের লক্ষ্যে ‘‌ঢাকা ঘোষণা’ সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ গতকাল এ তথ্য জানান। এর আগে সোমবার এ জোটের সুপারভাইজরি কাউন্সিলের সপ্তম সভা ও গতকাল ট্রেড মিনিস্টারস কাউন্সিলের তৃতীয় সভায় সিদ্ধান্তগুলো নেয়া হয়।

ডি৮-এর সদস্যদেশগুলোর মোট জনসংখ্যা ১২০ কোটি। বাংলাদেশ এ জোটের বর্তমান সভাপতি। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সভাপতিত্বে এ সভায় সদস্যদেশগুলোর মন্ত্রী ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা ঘোষণার সিদ্ধান্তগুলোর মধ্যে আন্তঃবাণিজ্য বৃদ্ধির বিষয়ে বেশি আলোকপাত করা হয় বলে জানা গেছে।

ছয় দফায় নেয়া সিদ্ধান্তগুলো হলো ঢাকা ঘোষণায় এর আগে অনুষ্ঠিত সুপারভাইজরি কমিটির সভাগুলোয় এবং প্রথম ও দ্বিতীয় ট্রেড মিনিস্টারস কাউন্সিলের সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর ধারাবাহিকতায় সদস্যদেশগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণে সর্বাত্মক প্রচেষ্টা চালানো। সদস্যদেশগুলোর মধ্যে সম্পাদিত অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির (পিটিএ) কার্যকরভাবে বাস্তবায়ন এবং চুক্তির আওতায় বিদ্যমান কনসেশনাল অফার তালিকা সম্প্রসারণ এবং এ লক্ষ্যে বেসরকারি খাতকে উৎসাহিতকরণ। ডি-৮ পিটিএর সফল বাস্তবায়ন। অঙ্গীকারগুলোর আলোকে ২০২০-৩০ মেয়াদে সদস্যদেশগুলোর আন্তঃবাণিজ্য মোট বাণিজ্যের ১০ শতাংশে উন্নীত করা। ডি-৮ পিটিএ বাস্তবায়নে ট্রেড নেগোসিয়েশন দক্ষতা উন্নয়ন, অর্থায়নে সমীক্ষা করা এবং সদস্যদেশগুলোর শুল্ক-অশুল্ক বাধা শনাক্তকরণ ও অপসারণের উদ্দেশ্যে একটি স্কোপিং অ্যাসেসমেন্ট পরিচালনার জন্য কারিগরি ওয়ার্কিং গ্রুপ গঠন।

এদিকে ডি-৮ জোটের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। দাম কমালেও সরকার নির্ধারিত দামে বাজারে তেল পাওয়া যাচ্ছে না—বিষয়টি নজরে আনলে প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা যেকোনো বাজারে গিয়ে যদি দেখেন ১৬৩ টাকা মূল্যের তেল নেই, তাহলে আমাদের জানাবেন। তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। ১ মার্চ থেকে সব করাখানা থেকে ১৬৩ টাকা দরে প্রতি লিটার সয়াবিন তেল বাজারজাত করা হচ্ছে, এটা আমরা নিশ্চিত করেছি।’

তিনি বলেন, ‘আমাদের মনিটরিং টিম পর্যবেক্ষণ করছে। আশা করি ভোক্তারা এটার সুবিধা পাওয়া শুরু করেছে। বোতলজাত সয়াবিন তেল ১৬৩ টাকা প্রতি লিটার ও খোলা তেল ১৫৯ টাকায় বিক্রি শুরু হয়েছে। আপনারা দুই-তিনদিন অথবা সাতদিন আগে বাজারে গিয়ে পাননি, কিন্তু এখন পাবেন।’

সম্পর্কিত খবর