শিরোনাম
স্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২তুরস্কে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণমিউচুয়াল ফান্ডে এনএভি বিবেচনার আহ্বান বিএসইসিরবন্ডের ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাওসূচকের পতনে লেনদেন ৫৩৭ কোটি টাকারসিএন্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ পেল ডিএসইনিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীডিএমপির অভিযানে গ্রেফতার ৪১৪সোনার দাম কমলনোবেল জয়ীদের নাম ঘোষণা শুরু আজরাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য
down of head

সাড়ে তিন ঘণ্টা পর ঢাকা বারের নির্বাচনের ভোটগ্রহণ শুরু

প্রায় সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা আইনজীবী সমিতির (২০২৪-২৫) কার্যকরী কমিটির নির্বাচনের দ্বিতীয় দিনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটার উপস্থিতি পর্যবেক্ষণ সাপেক্ষে নির্ধারিত সময় ৫টার পরও ভোটগ্রহণ চলবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন কমিশন কার্যালয়ে এক রুদ্ধদ্বার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নির্বাচন কমিশনের সদস্য অ্যাডভোকেট আবু সুফিয়ান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোটার উপস্থিতি সাপেক্ষে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলবে বলে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিন বেলা ১২টার দিকে ভোটকেন্দ্রে নির্ধারিত ব্যালট পেপারের বদলে ‘নকল স্ক্যানিং করা ব্যালট পেপার পাওয়াকে’ কেন্দ্র করে ভোটগ্রহণ স্থগিত করা হয় বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী আইনজীবী। এরপর প্রধান নির্বাচন কমিশনার এ বিষয়ে বারের সাবেক কয়েকজন সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে নির্বাচন কমিশন কার্যালয়ে বৈঠকে বসেন।

এর আগে সকাল নয়টায় ভোটগ্রহণ শুরু হয়। তার আগে প্রথম দিন বুধবার একইভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ২১ হাজার ২০৮ জন ভোটারের মধ্যে চার হাজার ২৩০ আইনজীবী ভোট প্রদান করেছেন।

নির্বাচনে সিনিয়র আইনজীবী মোখলেছুর রহমান বাদল প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন। যার অধীনে ১০ জন কমিশনার এবং ১০০ জন সদস্য সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করছেন।

সম্পর্কিত খবর