শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

কার সাথে বাগদান সারলেন সোহিনী ?

টলিউডের জনপ্রিয় জুটি সোহিনী সরকার আর রণজয় বিষ্ণু। শুধু তাই নয় এই জুটিকে কাপল গোল হিসেবেও ধরা হত। শোনা যায়, দুজন লিভ ইনও করতেন একটা সময়। তবে সেই প্রেম টেকেনি। হঠাৎই তারা আলাদা হয়ে যান। এবার তো নতুন প্রেমিকের সঙ্গে বাগদান সারারই গুঞ্জন উঠল।

বেশ কয়েক মাস ধরে অভিনেত্রী সোহিনীর প্রেম এখন টলিপাড়ার ওপেন সিক্রেট। নেটিজেনরা ভাবছেন, গায়ক শোভনের সঙ্গে গোপনে বাগদান সেরে ফেলেছেন অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর, এ বছর ভালোবাসা দিবসটা সুইডেনের বরফ চাদর গায়ে ঢেকে কাটিয়েছেন দুজন। বরফের দেশে দুজনে ঘুরতে গিয়েছেন, সেই ইঙ্গিত মিলেছিল সামাজিক মাধ্যমে। সেখানে এক সঙ্গে ছবিও পোস্ট করেন শোভন। তবে ১০ মিনিট পর তা আবার ডিলিটও করে দেন।

এর মধ্যেই চর্চায় শোভনের নতুন রিল ভিডিও। এতে সুইডেনের বরফ ঢাকা পাহাড়ে দাঁড়িয়ে শোভন গাইছেন, ‘জিন্দেগি অউর কুছভি নেহি তেরি মেরি কাহানি হ্যায়’। শোভনের সুরেলা গলা তেমন মন মাতালো, তেমনই চোখ টানলো তার ডান হাতের আঙ্গুল। সেখানে জ্বলজ্বল করছে সোনার আংটি। এখন আপনার মনে হতেই পারে এতো আম ব্যাপার, হাতে আংটি তো অনেকেই পরে! কিন্তু না, শোভনকে যারা কাছ থেকে জানেন তারা ভালো মতোই জানেন গায়ক দু-হাতে কোনও আংটি পরতেন না। তাহলে কি বিদেশে বেড়াতে গিয়ে সোহিনীর সঙ্গে বাগদানটা সেরে ফেললেন শোভন?

শোভনের লাভ লাইফও কম চর্চিত নয়। বয়সে বড় ইমনের সঙ্গে প্রেম টেকেনি, মাঝে অভিনেত্রী স্বস্তিকা দত্তকে মন দিয়েছিলেন। তবে সেই প্রেম কাহিনীর পরিণতি হয়নি। ২০২৩-এর মাঝামাঝি দুজনের ব্রেক-আপের খবর জানাজানি হয়। যদিও স্বস্তিকা জানান অনেক আগে মন আলাদা হয়েছে দুজনের। এরপর সোহিনী সরকারের সঙ্গে সম্পর্কে জড়ান শোভন।

অপরদিকে এর আগে অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন সোহিনী, শোনা যায়, দুজন লিভ ইনও করতেন একটা সময়। তবে সেই প্রেম টেকেনি।

সম্পর্কিত খবর