শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

কোল্ড স্টোরেজে বিনিয়োগের আহ্বান সালমান এফ রহমানের

মানসম্মত সংরক্ষণ ব্যবস্থা অভাবে দেশের প্রতিবছর ২০ থেকে ৪৪ শতাংশ শাকসবজি এবং ফলমূল নষ্ট হয়। যার আর্থিক ক্ষতি বছরে প্রায় ২.৪ বিলিয়ন ডলারের। তবে প্রতিনিয়ত কোল্ড স্টোরেজ ব্যবস্থাপনার চাহিদা বাড়ছে। তাই এই খাতে ব্যক্তি উদ্যোক্তাদের বিনিয়োগে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

তবে বিদ্যমান ব্যবস্থায় ১৩ শতাংশ সুদে ব্যবসায়ীরা এ খাতে বিনিয়োগ করবে না উল্লেখ করে নতুন ঋণ নীতির দাবি জানিয়েছেন কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু।

বুধবার আগারগাঁওয়ের বিনিয়োগ ভবনে আয়োজিত বাংলাদেশ কোল্ড চেইন ইনভেস্টমেন্ট কনফারেন্সে এমন বিষয় উঠে আসে। বিডার সঙ্গে মার্কিন এগ্রিকালচার বিভাগের যৌথ উদ্যোগে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লিক্সক্যাপ এর ব্যবস্থাপনা পরিচালক উইলিয়াম ফেলোস। তিনি বলেন, ২০৩১ সালের মধ্যে দেশের কোল্ড চেইন খাত ১১ শতাংশ বেড়ে ৪.৮ মিলিয়ন ডলারের বাজারে পরিণত হবে। এর সাথে স্টোরেজে, পরিবহন, প্যাকেজিং, লভেলিং মিলিয়ে প্রায় ৪৪০ মিলিয়ন ডলারের বাজার তৈরি হবে।

প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান বলেন, দেশের অবকাঠামোখাত উন্নত হয়েছে। স্বাস্থ্য, শিক্ষা, আইসিটি সকল খাতেই বড় বিনিয়োগ হয়েছে। এখন এসব খাতে সফট স্কিল দরকার। আর কোল্ড স্টোরেজ এখন সময়োপযোগী একটি উদ্যোগ। রফতানি ছাড়া অভ্যন্তরীণ বাজারের জন্যও এটা গুরুত্বপূর্ণ। তাই বেসরকারি খাতের বিনিয়োগকারীদের এ খাতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আর সুদের হার কমানোর কথা থাকলেও এখনো কমেনি উল্লেখ করে তিনি বলেন, বৈশ্বিক কারণে সুদের হার বেড়েছে। তবে এর মধ্যেও কোল্ড স্টোরেজ নির্মাণে কিভাবে বিনিয়োগকারীদের সাবসিডি দেয়া যায় সেটা নিয়ে কাজ করা হবে।

বিশেষ অতিথির বক্তব্যে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, দেশের কোল্ড স্টোরেজগুলো মূলত ৬০ এর দশকে তৈরি করা। সেগুলো আধুনিকায়ন হয়নি। ফরিদপুর পাবনা শহর দেশে বিভিন্ন জায়গায় পেঁয়াজের ভালো উৎপাদন হলেও সংরক্ষণের অভাবে তার ২৫ শতাংশ নষ্ট হয়ে যায়। ফলে ভারতীয় আমদানি বন্ধ হলেই পেঁয়াজের কেজি ১০০ টাকার ওপরে চলে যায়। তাছাড়া সংরক্ষণ ব্যবস্থা যুগোপযোগী না হওয়ায় ফরমালিনযুক্ত ফল খাচ্ছেন ভোক্তারা।

এমতাবস্থায় ১৩ শতাংশ সুদ দিয়ে কোনো ব্যবসায়ী কোল্ড স্টোরেজ নির্মাণ করতে আসবে না। তাই এখাতে নতুন ঋণনীতি দরকার। এতে ভোক্তারও সহনীয় মূল্যে পণ্য কিনতে পারবে।

সম্পর্কিত খবর