শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

রাজধানীর কেয়ার ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা

লাইসেন্স ছাড়া কার্যক্রম পরিচালনা করায় রাজধানীর আসাদ গেট এলাকার কেয়ার ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদফতর। বুধবার দুপুরে এই ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করা হয়।

এদিকে, শুধুমাত্র ট্রেড লাইসেন্স দিয়ে হাসপাতাল চালানোর দায়ে উত্তরার হাই কেয়ার কার্ডিয়াক অ্যান্ড নিউরো স্পেশালাইজড হাসপাতালের কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে।

রাজধানীতে দ্বিতীয় দিনের মতো অবৈধ ক্লিনিক হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকের বিরুদ্ধে চালানো অভিযানে হাসপাতালগুলোতে পাওয়া যায় নানা অনিয়ম। অধিদফতরের দুটি দল অভিযান চালায় উত্তরা ও মোহাম্মদপুর এলাকায়।

উত্তরা সাত নম্বর সেক্টরে হাই কেয়ার জেনারেল হাসপাতালে অভিযানে পাওয়া যায় নানা অনিয়ম। লাইসেন্সের কাগজপত্র ঠিক থাকলেও জেনারেল হাসপাতালের পরীক্ষার ল্যাব পাওয়া গেছে নোংরা অবস্থায়। নিয়ম অনুযায়ী সংরক্ষণ করা হয়নি বিভিন্ন পরীক্ষার নমুনা। সংশ্লিষ্ট বিভাগগুলোকে এ নিয়ে সতর্ক করে অধিদফতর।

পরে রাস্তার উল্টোদিকে তাদেরই আরেক শাখা হাই কেয়ার কার্ডিয়াক অ্যান্ড নিউরো স্পেশালাইজড হাসপাতালে দেখা যায়, তারা চলছে শুধু ট্রেড লাইসেন্স দিয়েই। সেখানে ২৫ জন রোগী চিকিৎসাধীন। অভিযান শেষে অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, লাইসেন্স না থাকায় সাময়িক বন্ধ থাকবে তাদের কার্যক্রম।

সম্পর্কিত খবর