শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

বল্লেন শ্যামল দত্তhttps://www.arthobangla.com/wp-admin/media-upload.php?post_id=39197&type=image&TB_iframe=1
‘আর ১০ বছর টিকে থাকবে পত্রিকা’

বাংলাদেশে ছাপানো পত্রিকা টিকে থাকবে আর বড়জোর ১০ বছর। এমনকি ২০ বছর পর হারিয়ে যেতে পারে টেলিভিশনের মতো মাধ্যমও— এমন আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাব এর প্রথম লেখক সদস্য সম্মাননা অনুষ্ঠানে এ শঙ্কা প্রকাশ করেন তিনি।

শ্যামল দত্ত বলেন, এখন সব কিছু ডিজিটাল মাধ্যমে ধাবিত হবে। একসময় ডিজিটাল জগৎ ছাপাখানা বা সম্প্রচারমাধ্যমকে হটিয়ে দেবে।

তবে বুদ্ধিবৃত্তিক চর্চা চালিয়ে যেতে এখনও লেখালেখিকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিকের চেয়ারম্যান রাষ্ট্রদূত এ এফ এম গাওসাল আজম সরকার।

অনুষ্ঠানে ডিক্যাবের সদস্য রাশেদ মেহেদীকে ‘ফেসবুকে দেখ চাঁদ’ কাব্যগ্রন্থের জন্য এবং যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মাহফুজ মিশুকে ‘ঢাকা টক’ বইয়ের জন্য সম্মাননা দেয়া হয়। বই দুটি এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে।

সম্পর্কিত খবর