শিরোনাম
রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্যফারইস্ট ইসলামী লাইফের জমি দখলের অভিযোগদেলোয়ারের বিরুদ্ধে কঠোর হচ্ছে আইডিআরএব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী বেড়েছে ১ কোটি ৩৮ লাখদেড় ঘণ্টায় ৩ ভূমিকম্প, কাঁপল দেশমেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার ৭ গোলবিশ্ব অর্থনীতির ভারসাম্য এশিয়ার দিকে: সিপিডি চেয়ারম্যান৩-৪ গুণ দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছি: তথ্যমন্ত্রীহামে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১১৫৩ডিএসইতে পিই রেশিও কমেছে দশমিক ৭৯ শতাংশশাহজালালে আড়াই কোটির স্বর্ণ-সিগারেট আটকমাল্টার অস্বাভাবিক দামে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
down of head

অবৈধ সম্পর্ক সন্দেহে স্ত্রীকে গুলি, অতঃপর…

ছোট ভাইয়ের সঙ্গে স্ত্রীর অবৈধ সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন স্বামী। আর তাতেই ক্ষিপ্ত হয়ে দুজনকেই গুলি করেন। ঘটনাস্থলেই স্ত্রী নিহত হয়েছেন। আর ছোট ভাইকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুরে এ ঘটনা ঘটেছে বলে আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রথমে স্ত্রীর মাথা লক্ষ্য করে গুলি ছোড়েন অভিযুক্ত। এরপর ভাইকে গুলি করেন। অভিযুক্তের ভাইকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

স্বামীর সঙ্গে গত কয়েক দিন ধরে ঝামেলা চলছিল ওই নারীর। সে কারণে তিনি বাবার বাড়ি চলে যান। সেখানে গিয়েই তাকে হত্যা করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার অভিমন্যু মাঙ্গলিক জানান, অভিযুক্ত নিজের স্ত্রীকে সন্দেহ করতেন। তিনি মনে করতেন, ভাইয়ের সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক রয়েছে।
খুনিকে গ্রেফতারে অভিযান চলছে।

সম্পর্কিত খবর