শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

তিন বছরে সর্ষে চাষ বেড়ে দ্বিগুণ

চাহিদা ও মূল্য বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জে তিন বছরে সর্ষের আবাদ বেড়ে দ্বিগুণ হয়েছে। তবে গত বছরের তুলনায় এ বছর সর্ষের দাম কম। বাজারে বর্তমানে প্রতি মণ সর্ষে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে, যা গতবার ছিল ৩ হাজার থেকে ৩ হাজার ২০০ টাকা।

স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তারা বলেন, এ বছর মানিকগঞ্জে যে পরিমাণ জমিতে সর্ষের আবাদ হয়েছে, তাতে আশা করা যাচ্ছে, কমপক্ষে ৪ কোটি ৪১ লাখ ৫৭ হাজার ৬০০ লিটার তেল পাওয়া যাবে, যা এই জেলায় ভোজ্যতেলের মোট চাহিদার চেয়ে প্রায় চার গুণ বেশি।

মানিকগঞ্জের সাতটি উপজেলাতেই সর্ষের আবাদ হয়ে থাকে। চরাঞ্চলের পাশাপাশি পতিত জমিতেও সর্ষের আবাদ দিন দিন বাড়ছে। জেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এই জেলায় ৭১ হাজার ২৫০ হেক্টর জমিতে সর্ষের আবাদ হয়েছে। আর সর্ষে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১০ হাজার ৩৯৪ মেট্রিক টন। গত বছর, মানে ২০২৩ সালে ৪৭ হাজার ৫৪৩ হেক্টর জমিতে সর্ষে আবাদ করে ৭২ হাজার ২৬৫ মেট্রিক টন সর্ষে উৎপাদন হয়। ২০২২ সালে পুরো জেলায় ৩৭ হাজার ৫৪৩ হেক্টর জমিতে সর্ষের আবাদ হয়েছিল। আর সার্ষে উৎপাদন হয়েছিল ৪৮ হাজার ৮০৬ মেট্রিক টন। সেই হিসাবে দেখা যায়, গত তিন বছরে এই জেলায় সর্ষে চাষ বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে।

দেশে এখন উন্নত জাতের সর্ষের আবাদ হচ্ছে। এতে ফলনও ভালো হওয়ায় তেলও বেশি পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে দিন দিন সর্ষের তেলের চাহিদা বৃদ্ধি পাওয়ায় এবং দামও মোটামুটি ভালো হওয়ায় কৃষকেরা সর্ষে চাষে আগ্রহী হচ্ছেন।

মানিকগঞ্জ জেলায় সবচেয়ে বেশি আবাদ করা হয় বারি-১৪ জাতের শর্ষে। এ ছাড়া নতুন জাতের বারি-১৪, বারি-১৭ ও বারি-১৮ জাতের শর্ষের আবাদ করা হয়। কৃষি বিভাগের কর্মকর্তারা বলেন, শর্ষে উৎপাদনে সারা দেশের মধ্যে মানিকগঞ্জ জেলা তৃতীয় অবস্থানে রয়েছে। সিরাজগঞ্জ প্রথম, দ্বিতীয় টাঙ্গাইল। এদিকে মানিকগঞ্জে শর্ষের আবাদ বেড়ে যাওয়ায় ক্ষতিকর তামাকের চাষ কমেছে।

জেলা কৃষি অধিদপ্তর থেকে পাওয়া হিসাবমতে, মানিকগঞ্জে এবার সর্ষে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১০ হাজার ৩৯৪ মেট্রিক টন। প্রতি ১০০ কেজি সর্ষে থেকে প্রায় ৪০ লিটার তেল পাওয়া যায়। সে হিসাবে চলতি বছর এই জেলায় তেল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ কোটি ৪১ লাখ ৫৭ হাজার ৬০০ লিটার, যা এখানকার চাহিদার তুলনায় প্রায় তিন গুণ বেশি। মানিকগঞ্জ জেলায় বছরে ভোজ্যতেলের চাহিদা প্রায় ১ কোটি ৫৩ লাখ লিটার।

এখন সর্ষের তেলের চাহিদা বাড়ছে। সে জন্য সর্ষের আবাদ বাড়িয়েছি। তবে এ বছর সর্ষের দাম গত বছরের তুলনায় কিছুটা কম।

জলিল মেহেদী, কৃষক, দিঘী গ্রাম, মানিকগঞ্জ সদর উপজেলায় সম্প্রতি গিয়ে দেখা যায়, জেলা সদর ও সিঙ্গাইর উপজেলার বিভিন্ন এলাকায় অধিকাংশ জমির সর্ষেগাছ তোলা হয়ে গেছে। কিছু কিছু স্থানে জমি থেকে সর্ষেগাছ তোলা হচ্ছে।

গত বছর তিন বিঘা জমিতে শর্ষের আবাদ করেছিলেন মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী গ্রামের চাষি জলিল মেহেদী। চাহিদা ও দাম বাড়ায় এ বছর তিনি সাড়ে ৪ বিঘায় সর্ষের আবাদ করেছেন। জলিল মেহেদী বলেন, ‘এখন সর্ষের তেলের চাহিদা বাড়ছে। সে জন্য সর্ষের আবাদ বাড়িয়েছি। তবে এ বছর সর্ষে দাম গত বছরের তুলনায় কিছুটা কম।’

স্থানীয় কৃষি কর্মকর্তারা জানান, এ বছর অনাবাদি জমির পাশাপাশি চরাঞ্চলের পতিত জমিতেও সর্ষের আবাদ করা হয়েছে। জলাবদ্ধতা দূরীকরণের মাধ্যমে নিচু জমিতেও সর্ষে আবাদের সুযোগ তৈরি করা হয়েছে। এ ছাড়া তামাকের পরিবর্তে সর্ষে চাষ এবং সাথি ফসল হিসেবেও অনেকে জমিতে সর্ষে চাষ করেন। সব মিলিয়ে গত তিন বছরে এ জেলায় সর্ষের আবাদ বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে।

কর্মকর্তারা বলেন, দেশে আমদানির্ভর সয়াবিন তেল সাধারণত মিশ্রজাতীয় সয়াবিন। এই তেল খাওয়ায় গ্যাস্ট্রিক, হৃদ্‌রোগসহ বিভিন্ন অসুখ হয়ে থাকে। অন্যদিকে শর্ষের তেল মানবদেহের জন্য বেশি উপকারী। সে জন্য অনেক ভোক্তা দিন দিন শর্ষে তেলের দিকে ঝুঁকছেন। ফলে শর্ষের তেলের চাহিদা বেড়েছে।

মানিকগঞ্জ জেলা শহরের দুধবাজার এলাকার তেলকলের মালিক দেলোয়ার হোসেন বলেন, দিন ‍দিন সর্ষের তেলের চাহিদা বাড়ছে। গত বছর এ সময়ে দিনে গড়ে ৪০ থেকে ৫০ লিটার সর্ষের তেল বিক্রি হলেও এখন ১৪০ থেকে ১৫০ লিটার তেল বিক্রি হয়ে থাকে। এখন প্রতি লিটার সর্ষের তেল ১৯০ টাকায় বিক্রি হচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু মো. এনায়েত উল্লাহ বলেন, দেশে ভোজ্যতেলের মোট চাহিদার প্রায় ৯০ শতাংশই আমদানি করতে হয়। এ জন্য প্রতিবছর প্রায় ২১ হাজার কোটি টাকা খরচ হয়। দেশে এখন উন্নত জাতের সর্ষের আবাদ হচ্ছে। এতে ফলনও ভালো হওয়ায় তেলও বেশি পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে দিন দিন সর্ষের তেলের চাহিদা বৃদ্ধি পাওয়ায় এবং দামও মোটামুটি ভালো হওয়ায় কৃষকেরা সর্ষে চাষে আগ্রহী হচ্ছেন।

সম্পর্কিত খবর