শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

ঐশ্বরিয়াকে ‘প্লাস্টিক’ বলেছিলেন ইমরান হাশমি!

বলিউড অভিনেত্রী ও বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই এর রূপে যেন বুঁদ হয়ে থাকেন সব বয়সের দর্শক। অথচ একসময় নীল নয়না ঐশ্বরিয়ার এই সৌন্দর্যকেই তুড়ি মেড়ে উড়িয়ে ‘প্লাস্টিক’ তকমা দিয়ে বসেছিলেন অভিনেতা ইমরান হাশমি।

তবে এতবড় কথা বলে ছাড় পায়নি ইমরান। সে কারণে তাকেও শুনতে হয়েছিল নানা কটুকথা। সম্প্রতি ‘কফি উইথ করণ’ এর আগের একটি এপিসোডে ঐশ্বরিয়াকে ইমরানের বলা শব্দটি নিয়ে নতুনভাবে চর্চা শুরু হয়েছে।

হিন্দুস্তান টাইসের প্রতিবেদন অনুযায়ী, করণ জোহরের জনপ্রিয় ও বিতর্কীত শো ‘কফি উইথ করণ’-এ একবার ইমরান হাশমি মুখ ফসকে ঐশ্বরিয়া রাই বচ্চনকে বলে ফেলেছিলেন প্লাস্টিক।

২০১৪ সালে এই শোয়ের চতুর্থ পর্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইমরান হাশমি এবং পরিচালক মহেশ ভাট। শো চলাকালীন অতিথিদের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্ব চালান সঞ্চালক করণ।

করণ জোহরের সেই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের একটি র‍্যাপিড ফায়ার সেগমেন্টের মুখোমুখি হতে হয়। ইমরানকেও সেটি ফেস করতে হয়েছিল। প্রশ্ন ছিল, কয়েকজন নায়িকার নাম বলা হবে। নাম শোনার পর ইমরানের মনে প্রথম যে শব্দটি আসবে সেটিই সে বলবে।

প্রশ্নোত্তর পর্বে নিয়মানুযায়ী ইমরানকে কয়েকটি শব্দ বলেন করণ। শব্দগুলি শোনার পর বলিপাড়ার যে তারকার কথা প্রথমে মনে আসবে সেই নামই জবাবে বলতে হত ইমরানকে।

করণ যখন ‘প্লাস্টিক’ শব্দটি উচ্চারণ করে ইমরানের দিকে তাকান, তখন অভিনেতা চটজলদি ঐশ্বরিয়ার নাম উল্লেখ করেন। সেই শোয়ে মহেশকে ‘ডাকাত’ বলেও উল্লেখ করেন ইমরান।

তবে সেই পর্ব নিয়ে এবার মুখ খুললেন ইমরান। জানিয়ে দিলেন তিনি মোটেও ও কথা মুখে আনতে চাননি। আসলে তিনি চেয়েছিলেন গিফট বক্স জিততে।

এক সাক্ষাৎকারে ইমরান জানিয়েছিলেন, তিনি ঐশ্বরিয়ার বিরাট ভক্ত। আমার ভালোলাগে ওকে। আমি সবসময়ই ওর কাজের একজন দারুণ ভক্ত। আমি জানতাম লোকে একটাকে নিয়ে বড় কিছু গোল পাকাবে… তাতে কি, মানুষ সব সময় ফালতু কথা বলেই বড় চুক্তি করে’।

এছাড়া এই মন্তব্যের পর ঐশ্বরিয়ার কাছে প্রকাশ্যে ক্ষমাও চান ইমরান। তবে এই মন্তব্য করে যে বলিউডের অন্দরমহলে তিনি অনেক শক্র তৈরি করেছিলেন, তা অস্বীকার করেননি তিনি।

আগামীতে ‘শোটাইম’ ছবিতে দেখা যাবে অভিনেতাকে। ইমরানের পাশাপাশি অভিনয় করছেন মৌনি রায়, রাজীব খান্ডেলওয়াল সহ অন্যান্যরা।

সম্পর্কিত খবর