শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

ডিএসই হারিয়েছে চার হাজার কোটি টাকার মূলধন

দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে চার কার্যদিবসে দরপতন হয়েছে। সপ্তাহজুড়ে মূল্যসূচক কমার পাশাপাশি দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। এতে এক সপ্তাহের ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন চার হাজার কোটি টাকা কমে গেছে। এর মাধ্যমে টানা দুই সপ্তাহের পতনে ডিএসইর বাজার মূলধন ১০ হাজার কোটি টাকা কমেছে।

বাজার মূলধন ও সূচক কমার পাশাপাশি গত সপ্তাহে কমেছে লেনদেনের গতি। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে দৈনিক গড় লেনদেন কমে প্রায় অর্ধেকে নেমে এসেছে। দৈনিক গড় লেনদেন কমেছে ৪৩ শতাংশের ওপরে। আর প্রধান মূল্য সূচক কমেছে প্রায় এক শতাংশ।

গত সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া ১২১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ২৪৭টির। আর ৩০টির দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ ৬২ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে।

সিংহভাগ প্রতিষ্ঠানের দাম কমায় সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৬২ হাজার ১৪ কোটি টাকা, যা গত সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল সাত লাখ ৬৬ হাজার ৪৬৬ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে চার হাজার ৪৫২ কোটি টাকা বা শূন্য দশমিক ৫৮ শতাংশ। আগের সপ্তাহে বাজার মূলধন কমে ছয় হাজার ৬০ কোটি টাকা বা দশমিক ৭৮ শতাংশ। এতে দুই সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমল ১০ হাজার ৫১২ কোটি টাকা।

এদিকে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৬২ দশমিক ৩০ পয়েন্ট বা দশমিক ৯৮ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ৩৭ দশমিক ১০ পয়েন্ট বা দশমিক ৫৮ শতাংশ। অর্থাৎ দুই সপ্তাহের ব্যবধানে সূচকটি কমেছে ৯৯ দশমিক ৪০ পয়েন্ট।

প্রধান মূল্যসূচকের পাশাপাশি কমেছে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক। গত সপ্তাহজুড়ে এই সূচকটি কমেছে ১৭ দশমিক ৪৯ পয়েন্ট বা দশমিক ৮১ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ১৮ দশমিক ৮৪ পয়েন্ট বা দশমিক ৮৮ শতাংশ। ইসলামী শরিয়াহর ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্ সূচক গত সপ্তাহে কমেছে ২১ দশমিক ৬৯ পয়েন্ট বা ১ দশমিক ৫৭ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ৫ দশমিক ১১ পয়েন্ট বা দশমিক ৩৭ শতাংশ।

সব মূল্যসূচক কমার পাশাপাশি লেনদেনের গতিও কমেছে। সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৮৪২ কোটি ৫৩ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় এক হাজার ৪৮৮ কোটি সাত লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৬৪৫ কোটি ৫৪ লাখ টাকা বা ৪৩ দশমিক ৩৮ শতাংশ।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে তিন হাজার ৩৭০ কোটি ১৪ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন হয় সাত হাজার ৪৪০ কোটি ৩৯ লাখ টাকা। সে হিসেবে মোট লেনদেন কমেছে চার হাজার ৭০ কোটি ২৫ লাখ টাকা বা ৫৪ দশমিক ৭০ শতাংশ। মোট লেনদেন বেশি হারে কমার কারণ গত সপ্তাহে এক কার্যদিবস কম লেনদেন হয়েছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেস্ট হোল্ডিংয়ের শেয়ার। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৪৪ কোটি এক লাখ টাকা, যা মোট লেনদেনের ৪ দশমিক ২৭ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার লেনদেন হয়েছে ১৩৮ কোটি ৪৯ লাখ টাকা। তৃতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং সিরামিক। এছাড়া লেনদেনে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে আফতাব অটোমোবাইল, লাভেলো আইসক্রিম, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, মুন্নু ফেব্রিক্স, ফরচুন সুজ, রবি ও বাংলাদেশ শিপিং করপোরেশন।

সম্পর্কিত খবর