শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

ইসলামিক ব্যাংকিং সেবা দেবে প্রাইম ব্যাংক

সারা দেশে এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে ইসলামিক ব্যাংকিং সেবা দেবে শীর্ষস্থানীয় আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক। ফলে গ্রাহকরা এখন প্রচলিত ও ইসলামিক উভয় ধরনের ব্যাংকিং পরিষেবা গ্রহণ করতে পারবেন। এই কৌশলগত উদ্যোগের লক্ষ্য হল, যারা ইসলামী বিধি-বিধান মেনে চলেন তাদের জন্য ক্রমবর্ধমান শরিয়া-সম্মত আর্থিক সেবার চাহিদা পূরণ করা।

গত ২৮ বছর ধরে পরিচালিত হাসানাহ ইসলামিক ব্যাংকিং-এর আওতায় প্রাইম ব্যাংকের ইসলামিক ব্যাংকিং সেবা দেওয়া হচ্ছে, যা অন্তর্ভুক্তিমূলক ও বৈচিত্র্যময় আর্থিক সেবা প্রদানে প্রাইম ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন। যেসব গ্রাহক আগে থেকেই প্রাইম ব্যাংকের প্রচলিত সেবা গ্রহণ করেন তারা এখন থেকে শরিয়াসম্মত পণ্য ও সেবার ব্যাপক পরিসর থেকেও উপকৃত হতে পারেন।

প্রাইম ব্যাংকের শরীয়াহ বোর্ডের চেয়ারম্যান ড. এম শমসের আলী নতুন এ সেবা চালুর বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘প্রাইম ব্যাংক সবসময় হাসানাহ ইসলামিক ব্যাংকিং সেবায় অগ্রাধিকার ভিত্তিতে শরিয়া নীতি মেনে চলে। এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে ইসলামিক ব্যাংকিং পরিষেবা চালুর ফলে আমরা আরও বেশি সংখ্যক গ্রাহকের কাছে নৈতিক ও শরিয়াসম্মত আর্থিক সেবা পৌঁছে দিতে পারব। এই নতুন সেবা চালুর উদ্যোগটি আমাদের ব্যাংকিং সেবা দেওয়ার প্রতিশ্রুতির ধারাহিক অংশ, যা আমাদের গ্রাহকদের মূল্যবোধের সাথে সম্পর্কিত।’

প্রাইম ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক নাজিম এ চৌধুরী নতুন এ সেবার বিষয়ে বলেন, ‘আমরা গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আর্থিক অন্তর্ভুক্তি ও বৈচিত্র্যমূলক সেবা বাড়ানোর ওপর জোর দিয়ে থাকি। আমাদের এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলোর মাধ্যমে ইসলামিক ব্যাংকিং সেবা বাড়ানোর উদ্যোগটি মূলত উদ্ভাবনী ও গ্রাহককেন্দ্রিক সমাধানগুলোর মাধ্যমে সবার অন্তর্ভুক্তি নিশ্চিত করার একটি প্রমাণ।’

প্রাইম ব্যাংক, গ্রাহকদের বৈচিত্র্যময় আর্থিক সেবা দেওয়ার লক্ষ্যে বদ্ধপরিকর। ব্যাংকটি ইসলামিক ব্যাংকিংয়ের নিয়ম-নীতি ও সর্বোচ্চ মান বজায় রেখে শরিয়া আইন মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ।

সম্পর্কিত খবর