শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

শাহপরীর দ্বীপ সীমান্তে থেমে থেমে মর্টার শেল-গোলার বিকট শব্দ

মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘর্ষে মর্টার শেল ও গোলার বিকট শব্দে আতঙ্কের মধ্য আছেন কক্সবাজারে টেকনাফ শাহপরীর দ্বীপের মানুষ। তবে অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদে টহল জোরদার অব্যাহত রেখেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং কোস্ট গার্ডের সদস্যরা।

আজ শনিবার ভোর থেকে দুপুর ২টা পর্যন্ত বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত ঘেঁষা টেকনাফের শাহপরীর দ্বীপের ওপারে ভারী মর্টার শেলের শব্দ পায় স্থানীয় বাসিন্দারা। এই মর্টার শেলের আঘাতে এপারের সীমান্তের লোকজনের বাড়ি-ঘর কেপে উঠছে।

সরেজমিনে দেখা যায়, বাংলাদেশের দক্ষিণের শেষ সীমান্তের টেকনাফের শাহপরীর দ্বীপের ওপারে থেমে থেমে ভারী গোলার শব্দে সীমান্ত সড়কে লোকজন জড়ো হন। অনেককে আবার মাছ শিকারে সাগরে নামতে প্রস্তুতি নিতে দেখা গেছে।

সীমান্তের নাফ নদের তীরে শাহপরীর দ্বীপ দারুশ শরীআহ্ আল ইসলামীয়াহ বড় মাদ্রাসার খতিব মাওলানা এশপাক বলেন, ফজরের নামাজ শেষ করে বাড়ি যাওয়ার পথে থেমে থেমে অনেক বড় মর্টার শেলের শব্দ শুনছি। শুক্রবার রাত ৩টার দিকে হেফজ খানার ছেলেদের মর্টার শেলের শব্দে ঘুম ভেঙে যায়। আমরা এখানে খুব ভয়ের মধ্য থাকি। কেননা, অনেক সময় মর্টার শেলের শব্দে মাদ্রাসার ভবন কেপে উঠে।’

টেকনাফ শাহপরীর দ্বীপের ৯ নম্বর ওর্য়াডের ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, ‘সকাল থেকে থেমে নাফ নদের ওপারে ‘বোমার’ মতো গোলার খুব বড় বিকট শব্দ হচ্ছে। আমরা জেলেদের কাছ থেকে জেনেছি, সীমান্তের ওপারে রাখাইনে মংডু পাতনছা, নরবনিয়া, নুরুল্লা ও হাসসুরাতাসহ সে দেশে ‘যুদ্ধ’ হচ্ছে। এর প্রভাব এপারেও এসে পরছে।’

এ বিষয়ে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, ‘আমরা সীমান্ত ঘুরে দেখছি। আজ সকালে মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির খবর শুনেছি। তবে আমরা (বিজিবি) সীমান্তে টহল জোরদার অব্যাহত রেখেছি।’

শাহপরীর দ্বীপ জেটিঘাটে ইজারাদারের দায়িত্বে থাকা মো. ছিদ্দিক বলেন, গত দুই দিনের তুলনায় গোলাগুলির শব্দ একটু কম পরিমাণে শোনা যাচ্ছে। গত দুই দিনে মর্টার শেলের শব্দে সীমান্ত এলাকাগুলো কাঁপছিলো। আতঙ্কের মধ্যে এখানে ডিউটি করতেছি। যে বিকট শব্দ পাই। মাঝে মাঝে মনে হয়, এই মুহূর্তে গুলি বা মর্টার শেল এখানে এসে পড়ছে।’

এদিকে গতকাল টেকনাফের হোয়াইক্যং, হ্নীলা ও সেন্টমার্টিনের বসবাসকারী খুব বিকট গোলার শব্দ শুনলেও আজ (শনিবার) সকাল থেকে তেমন একটা গোলাগুলির শব্দ পায়নি বলে জানিয়েছেন সেখানকার বাসিন্দারা।

সম্পর্কিত খবর