শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক মারা গেছেন

উত্তম কুমারের নায়িকা ভারতের বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক মারা গেছেন। শনিবার সকালে দক্ষিণ কলকাতার এক হাসপাতালে তার মৃত্যু হয়।

এসময় তার বয়স হয়েছিল ৭৯ বছর।
এর আগে শুক্রবার রাতে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

অভিনেত্রী অঞ্জনা ভৌমিক ব্যক্তিজীবনে টালিউড অভিনেতা যিশু সেনগুপ্তের শাশুড়ি। অঞ্জনা ভৌমিকের মেয়ে নীলাঞ্জনা ও জামাই যিশু সকাল থেকেই হাসপাতালে রয়েছেন। সঙ্গে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অরিন্দম শীলসহ টালিউডের অনেকেই হাসপাতালে রয়েছেন।

দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন অঞ্জনা ভৌমিক। গত পাঁচ-ছয় মাস ধরে তিনি একপ্রকার শয্যাশায়ী ছিলেন। তার দেখভাল করতেন মেয়ে নীলাঞ্জনা ও চন্দনা। মাকে হারিয়ে ভেঙে পড়েছেন দুজনই।

১৯৪৪ সালের ৩০ ডিসেম্বর উত্তরবঙ্গের কোচবিহারে জন্ম হয় অভিনেত্রী অঞ্জনা ভৌমিকের। তার আসল নাম আরতি ভৌমিক, ডাক নাম বাবলি।

ষাট থেকে আশির দশকের বাংলা সিনেমায় জনপ্রিয় অভিনেত্রী ছিলেন অঞ্জনা ভৌমিক। ‘চৌরঙ্গী’, ‘থানা থেকে আসছি’, ‘নায়িকা সংবাদ’র মতো সিনেমায় তার অভিনয় এখনও মনে রেখেছেন দর্শক। উত্তর কুমারের সঙ্গে তার জুটি দর্শকের কাছে খুব প্রিয় ছিল। তবে একটা সময়ের পর আর অভিনয় জগতে ছিলেন না অঞ্জনা ভৌমিক।

সম্পর্কিত খবর