শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

১ কিলোমিটার দূরত্বে বাস ভাড়া ৩০ টাকা!

বারিধারায় যুক্তরাষ্ট্র দূতাবাসের পূর্ব-উত্তর কোণ থেকে গুলশান-২ গোল চত্বরের দূরত্ব গুগল ম্যাপ অনুযায়ী এক কিলোমিটারের কম। ঢাকার ডিজেলচালিত যে কোনো গণপরিবহনে সরকার নির্ধারিত সর্বনিম্ন ভাড়া ১০ টাকা। আর প্রতি কিলোমিটারের হিসাব ধরলে সেটা ২ টাকা ৪৫ পয়সা। কিন্তু এসি বাসগুলোতে ভাড়া নেওয়া হচ্ছে ২৫-৩০ টাকা। অর্থাৎ সাধারণ বাসের তিনগুণ। এ বিষয়ে সরকারের কোনো নীতিমালাও নেই।

শহীদ ডা. ফজলে রাব্বি পার্ক তথা পুলিশ প্লাজা থেকে গুলশান-১ গোল চত্বরের দূরত্বও প্রায় এক কিলোমিটার। সেখানেও নেওয়া হচ্ছে একই ভাড়া। একইভাবে কেউ যদি গুলশান-২ থেকে বারিধারায় যেতে চায়, তখনও তার কাছ থেকে ২৫ টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে।

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন এলাকায় বাস ভাড়ায় এমন স্বেচ্ছাচারিতা চালাচ্ছে ঢাকা চাকা ও গুলশান চাকা নামে দুটি পরিবহন। যাত্রীদের অভিযোগ, এই রুটে ঢাকা চাকা ও গুলশান চাকা ছাড়া বিকল্প গণপরিবহন নেই। বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়ে তাদের যাতায়াত করতে হচ্ছে। আর সরকার সাধারণ গণপরিবহনে প্রতি কিলোমিটারে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা ধার্য করলেও এসি বাসের জন্য কোনো সুনির্দিষ্ট পরিমাণ ভাড়া নির্ধারণ করে দেয়নি। ঢাকা চাকা ও গুলশান চাকা যাত্রীদের জিম্মি করে এই সুযোগটাই নিচ্ছে। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঢাকা চাকা ও গুলশান চাকার মালিকপক্ষের দাবি, তারা দেশের অভিজাত এলাকায় শীততাপ নিয়ন্ত্রিত (এসি) বাস দিয়ে চক্রাকার আকারে যাত্রীসেবা দিচ্ছেন। এসি বাস পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যয় বেশি। তাই তারা সাধারণ বাস থেকে বেশি ভাড়া নিচ্ছেন।

এসি বাসে ডাবল ইঞ্জিন থাকে। এর একটিতে গাড়ি চলে। আরেকটি এসি চালাতে ব্যবহার করা হয়। এতে গাড়ি চালাতে অনেক খরচ হয়। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ায় পরিবহন শ্রমিকদেরও বাড়তি খরচ লাগে। এছাড়া আগে শিক্ষার্থীদের জন্য ফুল ভাড়া থাকলেও এখন অর্ধেক ভাড়া নেওয়া হয়।-ঢাকা চাকার চেয়ারম্যান মন্টু মিয়া

২০১৬ সালে গুলশানের হলি আর্টিসানে জঙ্গি হামলার ঘটনা ঘটে। তখন অভিজাত এলাকায় নিরাপত্তার অজুহাতে গুলশান, বনানী, বারিধারা, নিকেতন এলাকায় যাত্রী পরিবহনে শীতাতপ নিয়ন্ত্রিত ঢাকা চাকার যাত্রা শুরু হয়। প্রথমে ঢাকা চাকার ৩৫ আসনের শীতাতপ নিয়ন্ত্রিত ১০টি বাস ছিল। পরে তারা আরও ২০টি গাড়ি নামায়। ২০১৯ সালের জুলাই মাসে হিমাচল পরিবহন চালু করে ‘গুলশান চাকা’ নামে শীতাতপ নিয়ন্ত্রিত আরেকটি বাস সার্ভিস। বর্তমানে দুটি কোম্পানির আওতায় এসব রুটে শতাধিক বাস রয়েছে। এর মধ্যে প্রতিদিন গড়ে ৮০টি বাস চলাচল করে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শুরু থেকেই ঢাকা চাকা ও গুলশান চাকার বাস ভাড়া নিয়ে যাত্রী অসন্তোষ দেখা দিয়েছিল। তখন যে কোনো দূরত্বের ভাড়া ছিল ১৫ টাকা। সেই ভাড়া ৮ বছরে দ্বিগুণ করা হয়েছে, যা দেশের অন্য রুটে এসি বাসের ভাড়ার তুলনায় আকাশ-পাতাল পার্থক্য। এসি ও আরামদায়ক বাসে কিছুটা বাড়তি ভাড়া থাকাটা স্বাভাবিক হলেও স্বল্প দূরত্বের এসব রুটে যে ভাড়া নেওয়া হচ্ছে তা অস্বাভাবিক বলে মনে করছেন যাত্রীরা।

দেশে গণপরিবহন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ সংস্থাটিই সাধারণ গণপরিবহনের ভাড়া নির্ধারণ করে। তাদের নির্ধারিত সর্বনিম্ন বাস ভাড়া ১০ টাকা। কিন্তু অভিজাত এলাকা বা দেশের অন্য রুটে এসি বাসে বিআরটিএ ভাড়া নির্ধারণ করে দেয় না। আইনে বিশেষ সুবিধাসম্পন্ন ও শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ি ভাড়া নির্ধারণে মালিকদের স্বাধীনতা দেওয়া আছে। সেই সুযোগ কাজে লাগিয়েই কোনো নোটিশ ছাড়াই যখন-তখন ভাড়া বাড়ানো হচ্ছে।

গুলশান-বনানীর রুটগুলোর ভাড়া পর্যালোচনা করে দেখা যায়, গুলশান-১ থেকে ২ এর দূরত্ব ১ দশমিক ৭ কিলোমিটার। এখানে সাধারণ পরিবহনের ভাড়া সর্বোচ্চ ১০ টাকা। কিন্তু নেওয়া হচ্ছে ২৫ টাকা। বনানী থেকে নতুনবাজার বাসস্ট্যান্ডের দূরত্ব প্রায় ৩ কিলোমিটার। এই পথে যাতায়াত করলে ভাড়া লাগে ৩০ টাকা। তবে কেউ যদি গুলশান-২ এ নেমে আবার নতুনবাজার যান তাকে গুনতে হবে ৫৫ টাকা। গুলশান-১ থেকে নতুনবাজার পর্যন্ত আবার ভাড়া দিতে হবে ২৫ টাকা।

সম্পর্কিত খবর